Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: ফের এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক, তিন দফা দাবিতে পথে গ্রুপ সি-ডি চাকরিহারারা

মঞ্চের সদস্যদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়া বহু চাকরিপ্রাপ্তকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ কেউ মাসের পর মাস ধরে আদালতের নির্দেশের অপেক্ষায়। তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত।

SSC: ফের এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক, তিন দফা দাবিতে পথে গ্রুপ সি-ডি চাকরিহারারা

ফাইল ছবি

শেষ আপডেট: 23 June 2025 21:30

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি (SSC) ভবনের সামনে ফের বিক্ষোভের প্রস্তুতি। গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার (Group C and D) মঞ্চ জানিয়েছে, আগামী ২৫ জুন তাঁরা আন্দোলনে নামবেন। এবার ঠিক কী দাবি রয়েছে তাঁদের?

শিক্ষকদের এই মঞ্চের তরফে জানান হয়েছে, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এসএসসি কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাই ফের বিক্ষোভে নামার সিদ্ধান্ত।

কী কী দাবি রয়েছে এই মঞ্চের?

১. সার্টিফায়েড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করতে হবে, যাতে দেখা যায় কোন প্রক্রিয়ায় ও কারা নিয়োগ পেয়েছেন।

২. পরীক্ষার ওএমআর শিটের স্ক্যান কপি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে।

৩. যারা ইতিমধ্যেই শিক্ষক পদে যোগ দিয়েছিলেন কিন্তু পরে বরখাস্ত হয়েছেন, তাঁদের পুনর্বহাল করতে হবে।

মঞ্চের সদস্যদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়া বহু চাকরিপ্রাপ্তকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ কেউ মাসের পর মাস ধরে আদালতের নির্দেশের অপেক্ষায়। তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই অবস্থায় ফের তাঁদের আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার ঘটনায় বর্তমানে বিরাট চাপে রয়েছে রাজ্য। তাড় মধ্যে রয়েছে ডিএ ইস্যুতে বিক্ষোভ। পাশাপাশি শিক্ষাকর্মীরাও আলাদা করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে ক্রমাগত চাপ বাড়ছে নবান্নের ওপর।

গত শুক্রবার আবার কলকাতা হাইকোর্ট রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়েছেন, আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

চলতি বছরের মে মাসে রাজ্য সরকার ঘোষণা করেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি প্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-দের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় আইনি লড়াই। কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে একাধিক পক্ষ। তাদের দাবি, এই ভাতা দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিচারপতি অমৃতা সিনহাও মামলার শুনানিতে রাজ্যকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন করেন। শুক্রবারের নির্দেশে বোঝা গেল, রাজ্যের থেকে যুক্তিসঙ্গত উত্তর পাননি তিনি। 


```