আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। ততদিন শিক্ষাকর্মীরা কোনও ভাতা পাবেন না।
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 20 June 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: "একটা সময় চিটফান্ড কাণ্ডে বন্ধ হয়ে চাওয়া চ্যানেলের কর্মীদের রিলিফ ফান্ড থেকে কখনও দশ হাজার, কুড়ি হাজার করে ভাতা দিয়েছিলেন। যা চূড়ান্ত অপরাধ। এভাবে টাকা দেওয়া যায় না। বিরোধী দলনেতা হিসেবে আমি কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আজকের রায়কে স্বাগত জানাচ্ছি।" এসএসসিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি (SSC Group C Group D) শিক্ষাকর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) জানিয়েছেন আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। ততদিন শিক্ষাকর্মীরা কোনও ভাতা পাবেন না। যা নিয়ে শুভেন্দু বলেন, "২০১১ সাল থেকেই মুখ্যমন্ত্রী এই ধরনের ভাতা দেওয়ার কাজ করেন। কিন্তু এবার কোর্ট একটা ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে। আমার কথা হচ্ছে, যদি ভাতা দিতেই হয় তাহলে '১৬ সালে গ্রুপ সি ও ডি-র যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল, প্রত্যেককে ভাতা দেওয়া উচিত। ওঁর যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে বলব, দিদি যদি ভাতা দিতেই হয়, তাহলে কেন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে, তাদের দিচ্ছেন? সকলকে দিন।"
শুভেন্দু আরও বলেন, "কোর্ট আজ যে রায় দিয়েছে সেই রায় মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন কিনা সন্দেহ আছে। কারণ ওবিসি রিজার্ভেশন দিয়ে যে অর্ডার কোর্ট দিয়েছে, তার পরেও শিক্ষা দফতরের ভর্তির ওয়েবসাইটে দেখবেন অ্যাডমিশনের কাজ চলছে। তিন-চারদিন হয়ে গেল মাননীয় বিচারপতিদ্বয় যে রায় দিয়েছিলেন, সেই অর্ডার এখনও মানা হয়নি। এখন না মানলে বিচারব্যবস্থায় ঠিক হবে, তারা কী সিদ্ধান্ত নেবে। আদালত অবমাননা হলে ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায় বা ভাইপো জেলে যাবেন না। রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিব, শিক্ষাসচিব জেলে যাবেন। কাজেই তাঁরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন, ব্যাগ গোছান। আপনারা তো শিরদাঁড়া খুলে রেখে এসে নবান্নে বসে আছেন, তাই আপনাদের এই পরিণতিই হবে।"