Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

RG Kar: আদালতে ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার মা: 'ওরা নির্লজ্জ' কেঁদে ফেললেন সিবিআইয়ের আইও

কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্ত করছে সিবিআই। শুক্রবার তাদের তরফে আদালতে জানানো হয়, ১১ জনকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে। 

RG Kar: আদালতে ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার মা: 'ওরা নির্লজ্জ' কেঁদে ফেললেন সিবিআইয়ের আইও

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 November 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় তদন্তে ‘গাফিলতি’র অভিযোগ ফের তীব্র হল আদালতকক্ষে। শুক্রবার সপ্তম ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিতে শিয়ালদহ আদালতে হাজির হয়েছিল সিবিআই। 

আর সেখানেই তদন্তকারী সংস্থার দিকে ফের তীব্র আক্রমণ শানালেন নির্যাতিতার মা। আদালতকক্ষের মাঝেই তাঁর চিৎকার, “ওরা নির্লজ্জ!” এই মন্তব্যের কিছুক্ষণ পরেই আদালতকক্ষের বাইরে বেরিয়ে কেঁদে ফেলেন সিবিআইয়ের মহিলা তদন্তকারী অফিসার। তাঁর ব্যথাভরা উত্তর, “আমিও মা…”

 এদিন এমনই আবেগঘন, উত্তেজনাপূর্ণ দৃশ্যের সাক্ষী থাকল আদালত চত্বর।

কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্ত করছে সিবিআই। শুক্রবার তাদের তরফে আদালতে জানানো হয়, ১১ জনকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, সিডিআর খতিয়ে দেখা হচ্ছে।অনুসন্ধান চলছে কলেজ-হস্টেল ঘিরে পাওয়া তথ্য নিয়েও।

কিন্তু তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট নন নির্যাতিতার বাবা-মা। আদালতে দাঁড়িয়েই মা অভিযোগ করেন,
“এত দিনেও সত্যিটা বলার সাহস নেই! তদন্তই ঠিক মতো করছে না ওরা।”

এর আগেও একাধিক বার সিবিআইয়ের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। শুক্রবার আদালতে নির্যাতিতার বাবা বলেন, “সিবিআই অপরাধীকে বাঁচানোর জন্য যা করার করছে। ফোন ধরেন না, তথ্য লুকোনো হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, হস্টেল থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ বস্তু নিয়ে তদন্তকারী অফিসার নাকি স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না। দিল্লিতে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করতেই তাঁকে বলা হয়েছিল: “তা হলে আমরা মামলা ছেড়ে দিচ্ছি।”

পরে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয় অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার। বিচারকের প্রশ্নে তিনি জানান, হস্টেল থেকে পাওয়া ওই তথ্য তাঁরা গোপন জবানবন্দি হিসেবে জানাতে চান।

নির্যাতিতার মা-বাবার আরও অভিযোগ, তদন্তের শুরুতে এক সময় তদন্তকারী অফিসার নাকি বলেছিলেন,
“মেয়েটার কপাল খারাপ, সঞ্জয় গিয়ে করেছে…!” তিনি আরও জানান, কী বলতে হবে তা নাকি বাবাকে ‘শিখিয়ে’ দেওয়া হয়েছিল।

আরজি কর হাসপাতালের সেমিনার রুমে তাঁদের মেয়ের দেহ প্রথমে দেখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি। বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ না এলে আমরা মেয়েকে দেখতে পেতাম না!”

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে নির্যাতিতার মায়ের 'নির্লজ্জ' মন্তব্যের পর বিচারক বাবা-মাকে শান্ত থাকতে বলেন। আদালতকক্ষের বাইরে যেতে নির্দেশ দেন।

সেখানেই কিছু ক্ষণ পরে আবেগভরে কাঁদতে দেখা যায় সিবিআইয়ের মহিলা আইও-কে, 'আমিও মা' তাঁর অসহায়ের মতো উচ্চারণ। 

মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ১৭ জানুয়ারি। সেদিন কেস ডায়েরি নিয়ে হাজির হতে বলা হয়েছে সিবিআইকে।


```