Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ডেঙ্গিতে মৃত্যু সল্টলেকের কিশোরীর! পুজোর মধ্যেই জ্বর নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে

একই পরিবারের দুজনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর, তার মধ্যে একজনের মৃত্যুতে আতঙ্ক বেড়েছে এলাকায়। বিধাননগর পৌরনিগমের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি নিয়ে এলাকায় মানুষকে সচেতন করা হচ্ছে। 

ডেঙ্গিতে মৃত্যু সল্টলেকের কিশোরীর! পুজোর মধ্যেই জ্বর নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে

প্রতীকী ছবি (ফাইল)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 October 2025 09:09

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে প্রাণ গেল এক ডেঙ্গি আক্রান্তের (Dengue Death)। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এক কিশোরীর। মৃতা সল্টলেকের বাসিন্দা বলে জানা গেছে। পুজোর সময়েই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে (Minor Girl Death in Dengue)। কিন্তু বাড়ি ফেরা আর হল না।

জানা গেছে, মৃতার নাম রূপসী জানা। বিধাননগর পৌরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে ইএসআই হাউসিং কমপ্লেক্সে থাকত। পরিবারের তরফে জানানো হয়েছে, তৃতীয়া থেকেই জ্বর ছিল কিশোরীর। ২ অক্টোবর, দশমীর দিন তাকে  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। রবিবার চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয়। পরে মৃত্যু হয় কিশোরীর।

রূপসীর বাবা জানান, '২৫ তারিখ মেয়ের জ্বর হয়েছিল। পরীক্ষা করালেও প্রথমে কিছু ধরা পড়েনি। সপ্তমী পর্যন্ত ঠিক ছিল। পরে আবার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে। ২ তারিখ হাসপাতালে ভর্তি করাই। ধীরে ধীরে অবস্থা খারাপ হতে থাকে।'

আরও জানা গেছে, কিশোরীর দিদা ডেঙ্গি আক্রান্ত হওয়ায় তাঁকে ষষ্ঠীর দিনই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে একই পরিবারের দুজনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর, তার মধ্যে একজনের মৃত্যুতে আতঙ্ক বেড়েছে এলাকায়। বিধাননগর পৌরনিগমের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি নিয়ে এলাকায় মানুষকে সচেতন করা হচ্ছে। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কারও বাড়িতে যাতে জমা জল না থাকে, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে। 


```