Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নিরাপদে কলকাতায় নামল মুখ্যমন্ত্রীর বিমান! বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটছিল

এক ঘণ্টারও বেশি সময় ধরে মাঝ আকাশে ঘুরপাক খাওয়ার পর অবশেষে নিরাপদে কলকাতায় নামল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান।

 

নিরাপদে কলকাতায় নামল মুখ্যমন্ত্রীর বিমান! বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটছিল

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 March 2026 17:43

দ্য ওয়াল ব্যুরো: এক ঘণ্টারও বেশি সময় ধরে মাঝ আকাশে ঘুরপাক খাওয়ার পর বিকেল ৫টা ১৮ নাগাদ নিরাপদে কলকাতায় নামল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান

বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও বীরভূমে দুটি জনসভা সেরে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচি শেষ করে বিকেল ৩টা ৩৯ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে উড়ানও শুরু করে তাঁর বিমান। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়ার জেরেই বিলম্ব হয় তাঁর বিমানের অবতরণে।

খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নামতে না পেরে কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, আবার কখনও ডায়মন্ড হারবারের আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। দীর্ঘ সময় ধরেই অবতরণের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া দফতর আগেই দমদম-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়াবিদদের মতে, ১০ থেকে ১২ কিলোমিটার উচ্চতার বজ্রগর্ভ মেঘের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি।

সূত্রের খবর, একাধিকবার অবতরণের চেষ্টা করেও সফল হয়নি বিমানটি। মাঝেমধ্যে ঝড়ের দাপট কিছুটা কমলে বিমানটি কলকাতা বিমানবন্দরের দিকে এগোলেও, পরিস্থিতি আবার খারাপ হওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বৃষ্টি আরও জোরদার হওয়ায় বিমানটি দক্ষিণমুখে ঘুরে যায়।

এই অবস্থায় অবতরণের ঝুঁকি নিতে নারাজ বিমান কর্তৃপক্ষ। বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নাকি অন্য কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। একই সঙ্গে বিমানে পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছিল। পরবর্তী সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছিল জ্বালানির অবস্থার উপর।

এদিকে, কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব না হওয়ায় বিমানটি বেহালার দিকেও ঘুরে যায় বলে জানা যায়। বেহালা ফ্লাইং ক্লাবের আকাশে অন্তত তিন বার অবতরণের চেষ্টা করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে বিমানটি ফের কলকাতা বিমানবন্দরের দিকেই রওনা দেয়। অবশেষে বিকেল ৫টা ১৮ নাগাদ নিরাপদে কলকাতায় নামে মমতার বিমান।


```