Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

SIR ফর্ম ফিলাপের আজই কি শেষদিন ছিল? বাংলা জুড়ে বিভ্রান্তি, হুড়োহুড়ি, কী বলল নির্বাচন কমিশন

কেউ বলছেন ২৫ তারিখের (২৫ নভেম্বর) মধ্যেই কাজ শেষ করার (SIR Form fill up last date) নির্দেশ দিয়েছে কমিশন, কেউ অভিযোগ করছেন ২৮ তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে জানানো হয়েছে।

SIR ফর্ম ফিলাপের আজই কি শেষদিন ছিল? বাংলা জুড়ে বিভ্রান্তি, হুড়োহুড়ি, কী বলল নির্বাচন কমিশন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 November 2025 21:26

দ্য ওয়াল ব্যুরো: SIR-এর কাজ করতে গিয়ে এক‌ই সঙ্গে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে পড়েছেন বিএল‌ও-রা (BLO)। কেউ বলছেন ২৫ তারিখের (২৫ নভেম্বর) মধ্যেই কাজ শেষ করার (SIR Form fill up last date) নির্দেশ দিয়েছে কমিশন, কেউ অভিযোগ করছেন ২৮ তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে জানানো হয়েছে। তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হচ্ছে (Election Commission)। 

তবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) দফতর স্পষ্ট করে জানিয়েছে, SIR-এর কাজের জন্য তারিখ নির্ধারণ করেছে ভারতের নির্বাচন কমিশন। পুরো পর্বের দিনক্ষণ ও নির্ঘন্ট প্রথম থেকেই ঠিক করে দেওয়া হয়েছে, তার কোন‌ও বদল এখন‌ও করা হয়নি। 

মঙ্গলবার সন্ধেতেও সিইও দফতর ফের জানিয়েছে, ৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। সুতরাং বিভ্রান্তির কোনও জায়গা নেই। কোনও বিএলও যদি জানিয়ে থাকেন যে ২৫ নভেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, তা হলে তা ঠিক নয়। 

মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগর‌ওয়াল দ্য ওয়ালকে বলেন, 'নির্দিষ্ট যে সময়সীমা আছে যেটা ইসিআই(Election Commission of India) ঠিক করেছে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর। এরমধ্যে সবকাজ কমপ্লিট করতে হবে। এই তারিখ তো কোন‌ও চেঞ্জ হয়নি, ৪ ডিসেম্বর‌ই আছে।'

তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে বিএল‌ও-রা কাজ শেষের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করছেন কেন? এই প্রশ্নের উত্তরে সিইও বলেন, 'যে ডেটের (তারিখের) কথা বলা হচ্ছে যে ২৫ তারিখ বা ২৮ তারিখের মধ্যে কাজ শেষ করুন, এগুলো মূলত যেসব ছোট বুথ আছে সেখানকার বিএল‌ওদের এমন অনুরোধ করা হয়েছে। ইআর‌ও-দের পক্ষ থেকে হয়তো এমন অনুরোধ করা হয়েছে।'

এমন অনুরোধের কার‌ণ‌ও জানালেন মনোজ আগর‌ওয়াল। তাঁর মতে ফর্ম বিলি করে সেই ফর্ম কালেক্ট করার পর ডিজিটাইজ করতে হচ্ছে। সেই প্রক্রিয়া হয়ে গেলে ফর্মগুলো নিয়ে আমাদের খসড়া তালিকা তৈরি করতে হবে। এর পাশাপাশি যে ফর্মগুলো আনকালেক্টবল থাকবে, আলাদা করে তার‌ও তালিকা তৈরি করে সেগুলো প্রতিটা বুথ, পৌরসভা, পঞ্চায়েত, বিডিও-র ওয়েবসাইট, ইআর‌ও-র ওয়েবসাইট এবং ডিইও-র ওয়েবসাইটে দেওয়া হবে। 
মনোজ আগরওয়াল বলেন, “এই কারণেই আমরা বলেছি যে সাধারণ মানুষ যদি তাড়াতাড়ি ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার কাজে সাহায্য করেন, তাহলে আমাদের বি‌এল‌ও-রা ডিজিটাইজেশনের জন্য বেশি সময় পাবে”।

সিইও আর‌ও বলেন, 'আমার কাছে বেশকিছু রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানতে চাওয়া হয়েছিল যে তারিখ পরিবর্তন করে ২৫ বা ২৮ তারিখ করা হয়েছে কি না। আমি তাঁদের‌ও জানিয়েছি তারিখ প্রথম দিন যেমন ৪ ডিসেম্বর ছিল আজকেও ৪ ডিসেম্বর‌ই আছে।'

তবে রাজ্য সিইও দফতরের‌ই অন্য একটি সূত্রের দাবি, তারিখ বদলের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে না হলেও এটা একদম‌ই স্থানীয় স্তরে ইআর‌ও-দের পক্ষ থেকে করা হয়েছে। সেটাও শুধুমাত্র সেইসব বুথে যেখানে ভোটারের সংখ্যা খুব‌ই কম, মাত্র ৫০০ থেকে ৭০০-র মধ্যে। যেখানে ৯০০ বা হাজারের বেশি ভোটার রয়েছেন সেখানে এমন কোন‌ও অনুরোধ করা হয়নি। আর এটা কোন‌ও নির্দেশ‌ও নয়, এটা একেবারেই অনুরোধ আকারেই করা হয়েছে।

বাংলায় এরই মধ্যে ৩ জন বি‌এল‌ও-র দূর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। বেশকিছু বিএল‌ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ, কাজের চাপ নেওয়া যাচ্ছে না। তবে কমিশনের বক্তব্য, কাউকে কোন‌ও চাপ দেওয়া হয়নি।


```