Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় অবশেষে পদক্ষেপ লালবাজারের, রিপোর্ট তলব

পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি এখনও। তবে ডিসি ট্রাফিক জানিয়েছেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় অবশেষে পদক্ষেপ লালবাজারের, রিপোর্ট তলব

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 September 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক (TMC MLA) শওকত মোল্লার (Saokat Molla) কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে এক বাইক আরোহী। এই ঘটনায় তৎপরতা দেখাতে শুরু করল লালবাজার (Lalbazar)। কীভাবে এবং কেন দুর্ঘটনা ঘটল তা নিয়ে জয়েন্ট সিপি ইস্টকে রিপোর্ট (Report) দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরকারি কনভয়ে (Convoy) ব্যবহার করা হচ্ছিল। সেই প্রেক্ষিতে কেন শওকত মোল্লা এবং ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হবে না, সেই প্রশ্ন উঠেছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত কোনও পদক্ষেপই নেয়নি পুলিশ (Kolkata Police)। তবে এখন লালবাজার পদক্ষেপ গ্রহণ করল। আদৌ গাড়ি মেয়াদ উত্তীর্ণ ছিল কিনা, বা দুর্ঘটনার সময়ে যান্ত্রিক কী কী সমস্যা ছিল, তা নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে লালবাজার।

পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি এখনও। তবে ডিসি ট্রাফিক জানিয়েছেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

ঠিক কী ঘটেছিল

ভাঙড় থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বামনঘাটায় কনভয়ের সামনের দিকে থাকা কলকাতা পুলিশের পাইলট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিকভাবে অনুমান, গাড়িটির অ্যাক্সেলেটর হঠাৎ ভেঙে যায়। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে সামনে থাকা একটি মোটরবাইকে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি।

মাত্র কয়েক ফুট দূরেই ছিল বিধায়কের গাড়ি। তৎপরতার সঙ্গে কনভয়ের চালক ব্রেক কষে গাড়ি থামিয়ে দেওয়ার জন্যই বড়সড় বিপদ থেকে রক্ষা পান শওকত মোল্লা। তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও, পাইলট কারের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। সম্পূর্ণ ভেঙে যায় মোটরবাইকটি।

আহত হন বাইক চালক। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্বয়ং বিধায়ক। তবে শেষ পর্যন্ত জখম যুবকের মৃত্যু হয়। 


```