Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'তৃণমূল মানেই দুর্নীতি'! বিধানসভায় শুভেন্দু-নওসাদের সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের একাংশ

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘নিয়োগে ফের জালিয়াতির আশঙ্কা’-র মন্তব্যের পরদিনই বিধানসভা প্রাঙ্গণে উত্তাপ ছড়াল। 

'তৃণমূল মানেই দুর্নীতি'! বিধানসভায় শুভেন্দু-নওসাদের সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের একাংশ

শুভেন্দু অধিকারী ও নওসাদ সিদ্দিকি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Corruption) ফের তীব্র আক্রমণে মুখর হলেন রাজ্যের দুই বিরোধী নেতা— বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nausad Siddiqui)। বিধানসভা চত্বর থেকে একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তাঁরা বলেন, ‘‘যেখানে তৃণমূল (TMC), সেখানেই দুর্নীতি— এটা এখন প্রতিষ্ঠিত সত্য।’’

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘নিয়োগে ফের জালিয়াতির আশঙ্কা’-র মন্তব্যের পরদিনই বিধানসভা প্রাঙ্গণে উত্তাপ ছড়াল। এদিন নিয়োগ থেকে ছিটকে পড়া একাংশ বঞ্চিত শিক্ষক শুভেন্দু ও নওসাদের সঙ্গে দেখা করতে আসেন। স্পিকারের সঙ্গেও দেখা করতে চান তাঁরা। চাকরিহারা শিক্ষকদের কথায়, "সরকার আইনমেনে বিধানসভায় বিশেষ বিল পাস করে যোগ্যদের চাকরি রক্ষা করুক, এটাই আমাদের দাবি।" তাদের পাশে থাকার বার্তা দেন দুই নেতাই।

সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে গত শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা সাফ জানান, ‘‘বাকি যাঁরা রয়েছেন, তাঁরা তো যোগ্য। তাহলে তাঁদের ফের পরীক্ষা দিতে হবে কেন? এটা ন্যায়ের প্রশ্ন।’’ তিনি আরও বলেন, ‘‘সরকার যদি যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষায় কোনও বিল আনে, আমরা সর্বসম্মতভাবে তা সমর্থন করব। বিষয়টি কোনও রাজনৈতিক এজেন্ডা নয়, এটা ন্যায়বিচারের লড়াই।’’

এদিনই রাজ্য সরকারকে এই বিষয়ে চিঠি দেবে বলেও জানান শুভেন্দু।

আর একধাপ এগিয়ে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ‘‘তৃণমূল যেখানে আছে, দুর্নীতি হবেই। এদের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হল সরকার পরিবর্তন।’’

সম্প্রতি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ‘‘জীবনকৃষ্ণ তো চুনোপুঁটি। রাঘব বোয়ালদের কবে ধরবে ইডি-সিবিআই? ওকে ধরে লোকদেখানো নাম কুড়োচ্ছে। এতে বাহবা পাওয়ার কিছু নেই।’’

বিধানসভায় ৪ সেপ্টেম্বর বাংলা ভাষা নিয়ে নিজের বক্তব্য রাখবেন বলে জানান নওসাদ। বলেন, ‘‘সরকারি স্কুলেই বাংলা শিক্ষকের অভাব। এটা রাজ্যের জন্য লজ্জার।’’


```