Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: দাগি তালিকা ঘিরে বিতর্ক, পরীক্ষায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা

হাইকোর্টে তাঁদের সওয়াল, “যদি আমাদের নামের পাশে ‘দাগি’ তকমা বসানো হয়, তবে ফের পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তো পাওয়া উচিত।”

SSC: দাগি তালিকা ঘিরে বিতর্ক, পরীক্ষায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: আবারও স্কুল সার্ভিস কমিশন (SSC)-র নিয়োগ প্রক্রিয়া ঘিরে আদালতের দরজায় চাকরিপ্রার্থীরা (Calcutta High Court )। শনিবার সন্ধ্যায় কমিশনের প্রকাশিত ‘দাগি’ শিক্ষার্থীদের তালিকা ঘিরে তৈরি হওয়া বিতর্ক (Controversy over tainted list) এ বার পৌঁছল কলকাতা হাইকোর্টে। সোমবার প্রায় সাড়ে ৩০০ চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাঁদের দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর যে নিয়োগ পরীক্ষা হতে চলেছে, সেখানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

এসএসসি-র তরফে প্রকাশিত ১৮০৬ জনের তালিকায় নাম রয়েছে শাসকদলের ঘনিষ্ঠ একাধিক প্রার্থীরও। ফলে তালিকা প্রকাশের পর থেকেই বিতর্ক তুঙ্গে। তালিকায় নাম থাকা প্রার্থীদের একাংশের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নয়, বরং ‘অস্বচ্ছ’ পদ্ধতিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের প্রশ্ন, যোগ্যতা দিয়েই যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা হঠাৎ করে কীভাবে ‘অযোগ্য’ হয়ে গেলেন?

কমিশনের বিরুদ্ধে নিয়ম না মেনে তালিকা প্রকাশের অভিযোগ এনে ওই প্রার্থীদের একাংশ চান, তাঁদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। হাইকোর্টে তাঁদের সওয়াল, “যদি আমাদের নামের পাশে ‘দাগি’ তকমা বসানো হয়, তবে ফের পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তো পাওয়া উচিত।”

হাইকোর্ট সূত্রে খবর, মামলাটি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। এখন দেখার, আদালত কোন পথে হেঁটে সমাধানের ইঙ্গিত দেয়—নতুন নিয়োগের জট খুলবে, নাকি ফের আইনজালের জটে আটকে যাবে রাজ্যের শিক্ষক নিয়োগ।


```