ময়দান এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) ছাড়াল দিল্লিকেও। ভয়ঙ্কর অবস্থা শহরের। কাকে দুষছেন পরিবেশবিদরা?

ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 10 December 2025 08:21
দ্য ওয়াল ব্যুরো: দেশের বায়ু দূষণ (Air Pollution) নিয়ে আলোচনা উঠলে প্রথমেই সামনে আসে দিল্লির নাম। তবে মঙ্গলবার রাতে সেই দিল্লিকেও পিছনে ফেলল কলকাতা। শহরের ‘ফুসফুস’ নামে পরিচিত ময়দান (Maidan Area) এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI – Air Quality Index) ছাড়াল ৩০০-র গণ্ডি।
রাত ৮টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) আশপাশে AQI রেকর্ড করা হয় ৩৪২। একই সময়ে দিল্লিতে AQI ছিল ২৯৯।
স্বভাবতই ময়দানকে কেন্দ্র করে এই বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রশ্ন উঠছে, শীতের শুরুতেই কেন এই পরিস্থিতি আরও খারাপ হল।
দূষণ বাড়ল কেন?
পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ এক বেসরকারি সংবাদমাধ্যমকে (Environmental Technologist Somendramohan Ghosh)এনিয়ে মতামত জানান। এই পরিস্থিতির জন্য সরাসরি দুষেছেন কেন্দ্র ও রাজ্য, দুই সরকারকেই। তাঁর কথায়, “এটা সম্পূর্ণ আমাদের গাফিলতি। দিল্লির ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে, বিশেষ করে ভিক্টোরিয়ার চারপাশে মেট্রোরেলের কাজ (Metro Construction Work) চলছে। সেই কাজ যেভাবে ঢেকে রাখা দরকার ছিল, সেটা করা হয়নি। ফলে চারদিকে ধুলো উড়ছে।”
তিনি আরও বলেন, “জল ছেটানোর (Water Sprinkling) কোনও সিস্টেম রাখা হয়নি। মা ফ্লাইওভারের (MA Flyover) উপর দিয়ে এখনও বেশ কিছু পুরনো ডিজেল গাড়ি চলছে। সেগুলো নিয়ন্ত্রণ করা রাজ্যের কাজ। কেন্দ্রও দায়ী, রাজ্যও দায়ী। তবে সাধারণত এমন দূষণ শীতকালে বাড়ে ঠিকই, কিন্তু দিল্লিকে টপকে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার কথা নয়।”
বিশেষজ্ঞের মতে, ময়দান এলাকায় জনঘনত্ব দিল্লির তুলনায় অনেক কম। যানবাহনের সংখ্যাও কম। তাহলে সেখানে দূষণের এমন বৃদ্ধির মানে হল আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে।
জনস্বাস্থ্য সংকটের আশঙ্কা, কী করা উচিত এখন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের বেশি দূষণ যেকোনও শহরের জন্য ক্ষতিকর। সেখানে ভারতের মানদণ্ড (Indian Standard) ৬০ মাইক্রোগ্রাম। আর বর্তমানে কলকাতার AQI সেই মাত্রার পাঁচ গুণ বেশি বলে জানান সোমেন্দ্রমোহনবাবু।
তাঁর মতে, এখনই জরুরি কিছু পদক্ষেপ করা দরকার। “ওই এলাকায় বিজ্ঞপ্তি দেওয়া উচিত যে, মানুষ যেন সেখানে না যান। জনসমাগম কমাতে হবে (Crowd Restriction)। দূষণের মাত্রা বেশি যেসব সময়ে থাকে, ওই সময় বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের (Children & Elderly) ময়দানমুখী হওয়া উচিত নয়। ধুলোবালির (Dust Particles) কণা শ্বাসবায়ুর সঙ্গে শরীরে গিয়ে হার্টে প্রভাব ফেলতে পারে (Cardiac Impact)।”
বিশেষজ্ঞের মতে, জনস্বাস্থ্যের স্বার্থে অবিলম্বে প্রয়োজন-
পরিবেশবিদদের মতে, এখনই ব্যবস্থা না নিলে শহরের অন্যান্য অংশে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।