Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বাতাসে বিষ! বারোটা বাজছে ফুসফুসের, কীভাবে ভাল রাখবেন?

কলকাতায় একিউআই ২১১, বাতাসের গুণমান অত্যন্ত খারাপ। দূষণের মধ্যে ফুসফুস পরিষ্কার ও সুস্থ রাখতে কী খাওয়া উচিত এবং কী অভ্যাস মানলে উপকার হবে, জেনে নিন।

বাতাসে বিষ! বারোটা বাজছে ফুসফুসের, কীভাবে ভাল রাখবেন?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 20 January 2026 12:55

দ্য ওয়াল ব্যুরো:শেষ নভেম্বরে প্রকাশ হওয়া একটি রিপোর্ট বলছে, শহরের একিউআই পৌঁছেছে ২১১-তে। অর্থাৎ বাতাসের গুণমান ‘খুব খারাপ’। পরিস্থিতি এমন হলেও ঘরে বসে থাকা প্রায় অসম্ভব। অফিস, স্কুল বা কলেজ, বাইরে বেরোতেই হচ্ছে। প্রশ্ন উঠছে, ক্রমবর্ধমান দূষণের মধ্যে কীভাবে নিজের ফুসফুসকে সুস্থ রাখা যায়।

চিকিৎসকদের মতে, নিয়মিত কিছু অভ্যাস ও খাদ্যাভ্যাস পাল্টালেই ফুসফুস অনেকাংশে পরিষ্কার রাখা সম্ভব। ফুসফুস বিশেষজ্ঞ ডা. সৌম্য সেন জানান, দূষিত বাতাস থেকে পুরোপুরি রেহাই পাওয়া কঠিন। তবে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ালে ও কিছু খাবার নিয়মিত খেলে ফুসফুস অনেকাংশে সুরক্ষিত থাকে।

কোন খাবার রাখবে ফুসফুস ভাল?

  • আদা ও রসুন: প্রাকৃতিক ডিটক্সিফায়ার। শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে।
  • হলুদ: এতে থাকা কারকিউমিন প্রদাহ কমায়, ফুসফুসকে ভাল রাখে।
  • সবুজ শাকসবজি ও ব্রোকোলি: অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর, ফুসফুসের ক্ষত সারাতে সহায়ক।
  • আপেল, নাশপাতি, আঙুর: ফ্ল্যাভোনয়েড ও ভিটামিনে সমৃদ্ধ, শ্বাসযন্ত্রের ক্ষমতা বাড়ায়।
  • গ্রিন টি: প্রদাহ কমাতে ও শ্বাসকষ্টের সমস্যা হ্রাসে কার্যকর।

অভ্যাসেও চাই পরিবর্তন

  • রাস্তায় বেরোলে মাস্ক ব্যবহার করা জরুরি।
  • সকালে বা রাতে রাস্তায় হাঁটার বদলে সবুজ এলাকায় ব্যায়াম করুন।
  • প্রচুর জল খান, যাতে টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়।
  • ধূমপান একেবারে এড়িয়ে চলা দরকার।

চিকিৎসকদের মতে, শহরের দূষণ রাতারাতি কমবে না। তাই প্রতিদিনের রুটিনে এই খাবার ও অভ্যাস মেনে চলাই এখন ফুসফুসকে রক্ষা করার একমাত্র উপায়।


```