Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বেহালা থেকে বাগবাজার, শহরজুড়ে আজ একাধিক রামনবমীর মিছিল, সময় বাঁচাতে এড়িয়ে চলুন এই সব রুট

বেহালা থেকে বাগবাজার, কলকাতাজুড়ে আজ একাধিক রামনবমীর মিছিলের জেরে বাড়তে পারে যানজট।
সময় বাঁচাতে গুরুত্বপূর্ণ রুট এড়িয়ে চলার পরামর্শ ট্র্যাফিক পুলিশের।

বেহালা থেকে বাগবাজার, শহরজুড়ে আজ একাধিক রামনবমীর মিছিল, সময় বাঁচাতে এড়িয়ে চলুন এই সব রুট

রামনবমীর মিছিল (ফাইল)

গার্গী দাস

শেষ আপডেট: 26 March 2026 11:27

দ্য ওয়াল ব্যুরো: রামনবমী আর ভোটের আবহ—দুয়ের জোড়া প্রভাবে আজ চাপ বাড়তে পারে কলকাতার রাস্তায়। সকালটা স্বাভাবিক থাকলেও বেলা গড়ালেই শহরের একাধিক এলাকায় যানজটের আশঙ্কা। উত্তর থেকে দক্ষিণ, যেদিকেই যান, এড়িয়ে চলুন এই সকল রাস্তা।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত কলকাতার (Kolkata) রাস্তায় তেমন ভিড় চোখে পড়েনি। যান চলাচল মোটের উপর স্বাভাবিক। তবে ট্র্যাফিক বিভাগের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে। কারণ, রামনবমী (Ram Navami) উপলক্ষে শহরজুড়ে একের পর এক মিছিল (Procession) রয়েছে।

সকাল ১১টা থেকেই বিভিন্ন জায়গায় মিছিল শুরু হয়ে গেছে। দুপুর ১২টায় হেস্টিংসে (Hastings) বড় মিছিল বের হবে। সেই সময় ওই এলাকায় যান চলাচলে সমস্যা হতে পারে। দুপুর ২টো ৩০ নাগাদ বেহালা চৌরাস্তা (Behala Chowrasta) থেকে একটি মিছিল বের হবে। একই সময়ে বাগবাজার (Bagbazar) থেকেও মিছিল রয়েছে। ফলে দক্ষিণ ও উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় চাপ বাড়বে।

এছাড়া বিকেল ৪টায় বন্দেল ব্রিজ (Bandel Bridge) এলাকা থেকেও একটি মিছিল বের হওয়ার কথা। বিকেলের দিকে শহরের একাধিক রুটে যানজট আরও বাড়তে পারে। এর সঙ্গে যোগ হয়েছে ভোটের আবহ (Election Atmosphere)। বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং-মিছিল-প্রচার (Campaign) প্রতিদিনই চলছে। শহরের সামগ্রিক ট্র্যাফিক পরিস্থিতি কিছুটা চাপে পড়ার আশঙ্কা।

পরিস্থিতি সামাল দিতে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজারের তরফে শহরের বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন (Deployment) করা হয়েছে। প্রতিটি ডেপুটি কমিশনার (Deputy Commissioner) পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার (Assistant Commissioner)-সহ পুলিশ কর্মীরা আজ রাস্তায় থাকবেন।

প্রতিটি মিছিলের আগে ও পরে পর্যাপ্ত পুলিশ থাকবে। প্রতিটি মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে বাহিনী মোতায়েন করা হবে।

পুলিশ সূত্রে খবর, এ বছর শহরে মোট ৬০ থেকে ৭০টি রামনবমীর মিছিল হতে পারে। ভবানীপুরে (Bhabanipur) একটি নতুন মিছিল যুক্ত হয়েছে। এছাড়া হেস্টিংস, খিদিরপুর (Kidderpore), রামলীলা ময়দান (Ramlila Maidan) এবং বিটি রোডের চিড়িয়ামোড় (Chiriamore)-সহ একাধিক এলাকা থেকে মিছিল বের হবে।

প্রতিটি রুটের বিকল্প রুটও প্রস্তুত। খুব বেশি যানজট হলে রাস্তা ঘুরিয়ে চাপ সামলানো হতে পারে। মিছিলের রাস্তায় বাড়তি পুলিশ নজরদারি থাকবে এদিন।

আজ শহরে বেরোলে সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছে ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা।


```