Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

রাজ্যের আপত্তি খারিজ, ভোটের আবহে হাওড়ায় শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি হাইকোর্টের

রাজ্য প্রশাসনের তরফে এই রুট নিয়ে আপত্তি তোলা হয়েছিল। পুলিশের আশঙ্কা ছিল, নির্দিষ্ট ওই এলাকায় শোভাযাত্রা হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তবে সেই যুক্তি খারিজ করে আদালত স্পষ্ট জানায়, একই রুটে গত বছরও শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল এবং তখন রাজ্যের তরফে কোনও আপত্তি জানানো হয়নি।

রাজ্যের আপত্তি খারিজ, ভোটের আবহে হাওড়ায় শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি হাইকোর্টের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 March 2026 15:01

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা পুরোপুরি বেজে গেছে। প্রচারপর্বও পুরোদমে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে আগামী সপ্তাহে রামনবমী (Ram Navami)। স্বাভাবিকভাবেই অনুমান করা যায়, বিজেপির কর্মসূচি নিয়ে রাজ্য-রাজনীতির পারদ চড়বে। ইতিমধ্য এই নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

পুলিশের আপত্তি সত্ত্বেও হাওড়া শহরের কাজীপাড়া এলাকায় রামনবমীর শোভাযাত্রার (Ram Navami Procession) অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ মার্চ নির্দিষ্ট শর্ত মেনে এই মিছিল করার ছাড় দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সর্বাধিক ৫০০ জন নিয়ে বিকেল ৩টে থেকে সন্ধে ৬টার মধ্যে শোভাযাত্রা আয়োজন করা যাবে।

রাজ্য প্রশাসনের তরফে এই রুট নিয়ে আপত্তি তোলা হয়েছিল। পুলিশের আশঙ্কা ছিল, নির্দিষ্ট ওই এলাকায় শোভাযাত্রা হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তবে সেই যুক্তি খারিজ করে আদালত স্পষ্ট জানায়, একই রুটে গত বছরও শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল এবং তখন রাজ্যের তরফে কোনও আপত্তি জানানো হয়নি।

শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণ করেন, যেখানে পূর্বে আদালত এই রুটে শোভাযাত্রার অনুমতি দিয়েছে এবং তা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, সেখানে এ বছর নতুন করে আপত্তি তোলা যুক্তিসঙ্গত নয়। আদালতের মতে, এই ধরনের আপত্তি অযথা সংশয় তৈরি করে।

আদালত আরও ইঙ্গিত দেয়, অনুমতি দেওয়া হলেও আয়োজকদের সমস্ত নিয়ম মেনে চলতে হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মিছিল করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের ওপরই থাকবে।

প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয়। তবে কিছু ক্ষেত্রে রুট এবং নিরাপত্তা নিয়ে বিতর্কও তৈরি হয়। হাওড়ার কাজীপাড়া সেই ধরনের সংবেদনশীল এলাকা বলেই পরিচিত। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত বছর এই হাওড়ায় ধাতব অস্ত্র ছাড়া রামনবমীর মিছিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 


```