বীরভূম ও বর্ধমানে মমতা, উত্তরে অভিষেক! রামনবমীর দিনে রাজ্যে তৃণমূলের প্রচার-ঝড়!
.jpeg.webp)
শেষ আপডেট: 27 March 2026 00:01
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট পাঁচটি প্রচারসভা করবেন রামনবমীর দিনে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দু’টি জনসভা করবেন মমতা।