অনেকেই হতাশ হয়ে ফিরে যান। তবে সবারই এক কথা— নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত জরুরি ছিল।

ফাইল ছবি।
শেষ আপডেট: 27 September 2025 08:52
কমিটির তরফে জানানো হয়েছে, “ভিড়ের চাপে বিপদ হতে পারে ভেবেই আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি মেরামত করা হচ্ছে। আশা করছি আজই ফের মণ্ডপ খুলে দেওয়া যাবে।” সেই ঘোষণার পরেও ভিড় জমে ছিল মণ্ডপের বাইরে। অনেকেই হতাশ হয়ে ফিরে যান। তবে সবারই এক কথা— নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত জরুরি ছিল।
প্রসঙ্গত, মহালয়ার সময় থেকেই ভারী বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। তার প্রভাব পড়েছে বিভিন্ন পুজো মণ্ডপ ও তার আশপাশেও। যদিও চতুর্থীর দিন আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকায় সকাল থেকে পথে নেমেছিলেন মানুষ। টালা, বেলেঘাটা, কসবা, সল্টলেক— সর্বত্র মণ্ডপে ভিড় উপচে পড়েছে। তারই মধ্যে দেশপ্রিয় পার্কের এই অঘটন সাময়িক হলেও দর্শনার্থীদের হতাশ করেছে।
তবে উদ্যোক্তারা আশ্বস্ত করেছেন, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হবে। তাঁরা বলেন, “দেশপ্রিয় পার্কের পুজো শুধু কলকাতার নয়, সমগ্র বাংলার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করছি। খুব শিগগিরিই মণ্ডপের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।”
কলকাতার অন্যতম নামী এই পুজো দীর্ঘদিন ধরেই থিম, সজ্জা ও ভিড়ের জন্য আলোচিত। তাই আপাতত বন্ধ হয়ে গেলেও উৎসবের আবহে দর্শনার্থীদের উচ্ছ্বাস কমেনি। সবাই অপেক্ষা করছেন, কখন আবার খুলবে দেশপ্রিয় পার্কের মণ্ডপ।