এই ড্রেস ২১ ক্যারেট বিশুদ্ধ সোনার তৈরি এবং ওজন ১০.০৮ কেজি। মূল্য প্রায় ১১ কোটি টাকা।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 27 September 2025 07:19
দ্য ওযাল ব্যুরো: সৌদি আরবভিত্তিক আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানি তৈরি করল বিশ্বের সবচেয়ে ভারী সোনার পোশাক। ‘দুবাই ড্রেস’ (Dubai Dress) নামে পরিচিত এই পোশাকটি ইতিমধ্যে গিনেস রেকর্ডে ( Guinness World Record) ঢুকে পড়েছে।
এই ড্রেস ২১ ক্যারেট বিশুদ্ধ সোনার তৈরি এবং ওজন ১০.০৮ কেজি। মূল্য প্রায় ১১ কোটি টাকা (10 kg gold, and valued at Rs 11 crore)। শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপো–তে প্রদর্শিত হওয়া এই পোশাক দেখতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
দুবাই ড্রেসের প্রধান অংশগুলো হল—সোনার মুকুট ৩৯৮ গ্রাম, নেকলেস ৮,৮১০ গ্রাম, কানভাঙা ১৩৪ গ্রাম, আর ‘হিয়ার’ নামের অংশ ৭৩৮ গ্রাম। পোশাকের প্রতিটি অংশে রয়েছে সূক্ষ্ম নকশা ও রঙিন মূল্যবান রত্ন, যা ইমারাতির ঐতিহ্যকে সোনা ও রত্নের ভাষায় বর্ণনা করছে।
আল রোমাইজান গোল্ডের মোহসেন আল ধাইবানি বলেন, “দুবাই ড্রেস আমাদের দেশের ইতিহাস ও সংস্কৃতির গল্প বলছে। এটি ইমারাতি কারিগরদের সৃজনশীলতা তুলে ধরেছে। পাশাপাশি দুবাইকে সোনা ও জুয়েলারির জন্য বিশ্বের প্রধান গন্তব্য হিসেবে প্রমাণ করছে।”
ড্রেসটি তৈরি করতে ডিজাইনাররা ইমারাতির ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণকে মাথায় রেখেছেন। ফলে এটি শুধু পোশাক নয়, এক ধরণের শিল্পকর্ম।
শারজাহ এক্সপোতে দর্শনার্থীরা প্রতিটি কোণা ঘুরে ড্রেসটি দেখছেন। সোনার ওজন, নকশা ও রত্নের জাদু দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন।
এই দুবাই ড্রেস প্রমাণ করে, শুধু বিলাসবহুল শহর নয়, দুবাই জুয়েলারি ও সোনার শিল্পের বিশ্বকেন্দ্র। গিনেস রেকর্ড ( Guinness World Record) পাওয়া এই পোশাক ইমারাতির সৃজনশীলতা ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।