নাবালিকা নির্যাতিতা কিছুদিন ধরে অসুস্থ ছিল। তার অবস্থা দেখে পরিবার এবং প্রতিবেশীদের সন্দেহ হয়। ১১ বছরের কিশোরীকে প্রশ্ন করা হলে অবশেষে নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানায় সে।
.jpeg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 February 2026 08:03
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে কসবা, তারপর বাগুইআটি! একইদিনে কলকাতায় নারী নির্যাতনের জোড়া অভিযোগ (Kolkata Assault case)। স্কুল ছাত্রীকে লাগাতার ধর্ষণের (Minor Girl Assaulted) অভিযোগে বাগুইআটিতে গ্রেফতার করা হল ৫ নাবালকে। অন্যদিকে, কসবাকাণ্ডেও ইতিমধ্যেই তিনজনকে ধরেছে পুলিশ।
জানা গিয়েছে, নাবালিকা নির্যাতিতা কিছুদিন ধরে অসুস্থ ছিল। তার অবস্থা দেখে পরিবার এবং প্রতিবেশীদের সন্দেহ হয়। ১১ বছরের কিশোরীকে প্রশ্ন করা হলে অবশেষে নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানায় সে। এরপরই তার পরিবার বাগুইআটি থানায় অভিযোগ জানায়। পুলিশ পাঁচ প্রতিবেশী নাবালককে গ্রেফতার করে (5 minors arrested)। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, লাগাতার ধর্ষণের শিকার হয়েছে নাবালিকা (Minor Girl Assaulted)। দিনের পর দিন তার উপর নির্যাতন চলছিল। এমনকি কাউকে কিছু বললে আরও খারাপ অবস্থা করে দেওয়ার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ।
ইতিমধ্যেই কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ধৃত পাঁচ নাবালককেও জেরা চালিয়ে যাচ্ছে তদন্তকারীরা। তবে মূল অভিযুক্তকে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
কসবায় তরুণীর শ্লীলতাহানি
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। সেই সময় একটি কালো রঙের চারচাকা গাড়ি এসে তাঁর সামনে থামে। গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে জোর করে ভিতরে তোলে বলে অভিযোগ। তরুণীর দাবি, চলন্ত গাড়ির মধ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, সেদিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। একটি ক্যাব ভাড়া করে কসবায় জাহাজবাড়ি এলাকায় নামেন। অভিযোগ, সেখানে স্থানীয় দুই যুবক আকাশ সিং ও আরিয়ান সিং তাঁকে ডাকাডাকি শুরু করে। কথা কাটাকাটির মাঝেই তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার আরও দাবি, তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রের খবর, গাড়ির ভিতরে তাঁকে যৌন নিগ্রহ করা হয়। পরে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং তখন তাঁর মোবাইল ফেরত দেওয়া হয় বলে অভিযোগ। সেখান থেকে এক বন্ধুকে ফোন করে গোটা ঘটনা জানান তিনি। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় প্রথমে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। পরে কসবা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার রাতে তিন অভিযুক্ত আকাশ সিং (২১), রাহুল শ’ (২১) এবং আদিত্য গিরিকে (২১) গ্রেফতার করা হয়। প্রথম দু’জনের বাড়ি কসবাতেই, বেডিয়াডাঙা এলাকায়। তৃতীয় জনের বাড়ি বিহারের ছাপড়া জেলার খালপুরা গ্রামে।