Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কসবায় গাড়িতে তুলে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, এখনও অধরা দুই অভিযুক্ত

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। সেই সময় একটি কালো রঙের চারচাকা গাড়ি এসে তাঁর সামনে থামে। গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে জোর করে ভিতরে তোলে বলে অভিযোগ। তরুণীর দাবি, চলন্ত গাড়ির মধ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়।

কসবায় গাড়িতে তুলে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, এখনও অধরা দুই অভিযুক্ত

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 February 2026 23:40

দ্য ওয়াল ব্যুরো: কসবা এলাকায় গাড়িতে জোর করে তুলে এক তরুণীকে শ্লীলতাহানির (Kasba Molestation Incident) অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে ঘটনার পর শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরেই সোমবার রাতে শহরের একটি এয়ারবিএনবি (Kolkata Airbnb) অ্যাপার্টমেন্ট থেকে তিন যুবককে গ্রেফতার (Kasba Incident Arrest) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩৩, কালিকাপুর মেন রোডের একটি ভাড়াবাড়ি থেকে ধরা পড়ে অভিযুক্তরা। ধৃতদের নাম আকাশ সিং (২১), রাহুল শ’ (২১) এবং আদিত্য গিরি (২১)। প্রথম দু’জনের বাড়ি কসবাতেই, বেডিয়াডাঙা এলাকায়। তৃতীয় জনের বাড়ি বিহারের ছাপড়া জেলার খালপুরা গ্রামে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। সেই সময় একটি কালো রঙের চারচাকা গাড়ি এসে তাঁর সামনে থামে। গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে জোর করে ভিতরে তোলে বলে অভিযোগ। তরুণীর দাবি, চলন্ত গাড়ির মধ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, সেদিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। একটি ক্যাব ভাড়া করে কসবায় জাহাজবাড়ি এলাকায় নামেন। অভিযোগ, সেখানে স্থানীয় দুই যুবক আকাশ সিং ও আরিয়ান সিং তাঁকে ডাকাডাকি শুরু করে। কথা কাটাকাটির মাঝেই তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার আরও দাবি, তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রের খবর, গাড়ির ভিতরে তাঁকে যৌন নিগ্রহ করা হয়। পরে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং তখন তাঁর মোবাইল ফেরত দেওয়া হয় বলে অভিযোগ। সেখান থেকে এক বন্ধুকে ফোন করে গোটা ঘটনা জানান তিনি। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় প্রথমে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। পরে কসবা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ানের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তদন্ত চলবে আইনানুগ পথে।

এদিকে যৌন নিগ্রহের অভিযোগ সামনে আসতেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু বাসিন্দা এবং নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।


```