আওয়ামী লিগ এখনও পর্যন্ত বিএনপি বা তারেক রহমানকে শুভেচ্ছা জানায়নি। শেখ হাসিনার দলকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। প্রতিবাদে আওয়ামী লিগ ভোট বয়কটের ডাক দিয়েছিল। ভোটের আগে থেকেই তারা বলে আসছিল এটা প্রহসনের নির্বাচন।

তারেক রহমান এবং শেখ হাসিনা
শেষ আপডেট: 16 February 2026 23:43
রাত পোহালে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান (Tarique Rahman)। ভারতে গান্ধী, পাকিস্তানে ভুট্টো, শ্রীলঙ্কায় বন্দরনায়েক পরিবারের মতো বাংলাদেশে জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমান-এক পরিবারের তিনজন সরকার প্রধান হওয়ার নজির গড়তে চলেছেন।
মঙ্গলবার ঢাকায় তারেকের (Tarique Rahman Oath Ceremony) শপথে ভারত-পাকিস্তান-সহ ১৩টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া প্রায় ৫০টি দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশের বিভিন্ন দলও বিএনপি (Bangladesh BNP) চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রধান কর্তৃপক্ষ ছিল জামাইটি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বাধীন এগারো দলের জোট। তারেক রহমান রবিবার জামায়াতের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই দুই দলই নির্বাচনে বিএনপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে। তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন শফিকুর রহমান ও নাহিদ ইসলাম।
আওয়ামী লিগ (Awami League) এখনও পর্যন্ত বিএনপি বা তারেক রহমানকে শুভেচ্ছা জানায়নি। শেখ হাসিনার দলকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। প্রতিবাদে আওয়ামী লিগ ভোট বয়কটের ডাক দিয়েছিল। ভোটের আগে থেকেই তারা বলে আসছিল এটা প্রহসনের নির্বাচন।
ভোট গ্রহণের পর আওয়ামী লিগ গুরুতর অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য সাজানো নির্বাচনে ব্যাপক আজ চুপি করা হয়েছে। বাংলাদেশের মিডিয়ার একাংশও ভোটকা চুপি অভিযোগ নিয়ে খবর প্রকাশ করেছে। বাংলাদেশ ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালও নির্বাচনে ব্যাপক কারতুবির অভিযোগ করেছে। আওয়ামী লিগ স্বভাবতই ভোট কপি কারচুপির অভিযোগে অবিচল।
যদিও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে দলের তরফে শেখ হাসিনার (Sheikh Hasina) অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়া উচিত কিনা তা নিয়ে আওয়ামী লিগের অন্দরে আলোচনা আছে। এ নিয়ে দলটির মধ্যে দোলাচল বর্তমান।
দলের শিশু নেতৃত্বের একাংশ মনে করেন, প্রহসনের নির্বাচন বলার পর সেই নির্বাচনে বিজয়ী ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাঁকে অভিনন্দন জানানোর অর্থ ভোটকে মান্যতা দেওয়া। ফলে অভিনন্দন জানানোর প্রশ্ন ওঠে না।
কিন্তু দলের আর এক অংশ এই মতের অনুসারী নয়। তারা বলছেন, দল, নির্বাচন ও সরকার সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটি নির্বাচনে জয়ী ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে অভিনন্দন জানানোটাই সৌজন্যের পরিচয়। তাছাড়া তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। অর্থাৎ দলীয় পদমর্যাদায় তিনি শেখ হাসিনার সমপর্যায়ে পড়েন।
দলের এই অংশের ব্যাখ্যা, আগামী দিনে আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে পরে তারেক রহমানের সরকারের সঙ্গেই দলকে আলোচনায় বসতে হবে। নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি নতুন করে আওয়ামী লিগের ওপর হামলা, আক্রমণ করেনি। বরং বেশকিছু জেলায় বিএনপি নেতারা উদ্যোগ নিয়ে আওয়ামী লিগের বন্ধু অফিসের তালা খুলে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে 'জয় বাংলা' 'জয় বঙ্গবন্ধু' 'জয় শেখ হাসিনা' বলে স্লোগান দিয়েছেন।
দলনেত্রী হাসিনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠানো উচিত বলে মনে করেন এমন একজন নেতা স্মরণ করিয়ে দিচ্ছেন, শেখ হাসিনার সময়ে সংগঠিত নির্বাচনগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অধিকাংশ দেশ স্বীকৃতি দেয়নি। তবে ওই সব দেশই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ওই নেতা মনে করেন শেখ হাসিনারও উচিত হবে তারেক রহমানকে অভিনন্দন জানানো।
২০২৪ এর ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে এলেও আওয়ামী লিগ দাবি করে আসছিল, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিনা নিজেও বারে বারে দাবি করছিলেন তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেননি। তাকে বাধ্য করা হয়েছিল দেশ ছাড়তে। হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যাওয়ার আগে পর্যন্ত তিনি জানতেন তাকে তাঁর সংসদীয় কেন্দ্র তথা জন্মভিটা গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে গত ১৭ জানুয়ারি থেকে আওয়ামী লীগ তাদের লেখা পত্রে হাসিনাকে 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' বলে উল্লেখ করা বন্ধ করে দিয়েছে। তিনি পালা করে দলের ফেসবুক পেজে দায়মুক্তি অনুষ্ঠানে অংশ নিয়ে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। ওই অনুষ্ঠানের বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এখন হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী বলে উল্লেখ করছে। ১০ জানুয়ারি পর্যন্ত তারা দলনেত্রীকে 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' বলে উল্লেখ করেছে।