Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

SIR: তথ্যগত অসঙ্গতির বিরুদ্ধে আর্জি খারিজ সুপ্রিম কোর্টের! কমিশনের কাছেই যাওয়ার নির্দেশ

শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, অনুচ্ছেদ ৩২-এ কি আদালতকে ব্যক্তিগত তথ্যের নিরিখে পারিবারিক সম্পর্ক নির্ধারণ করতে বলা হচ্ছে? চান - আপনার বাবা, আপনার মা এবং আপনার ভাই কে, তা স্থির করি? এই মন্তব্যের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, আদালত মামলাটি গ্রহণের পক্ষপাতী নয়।

SIR: তথ্যগত অসঙ্গতির বিরুদ্ধে আর্জি খারিজ সুপ্রিম কোর্টের! কমিশনের কাছেই যাওয়ার নির্দেশ

সুপ্রিম কোর্ট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 February 2026 22:21

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (Logical Discrepency) নিয়ে দায়ের হওয়া রিট পিটিশন গ্রহণে অনীহা জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সংবিধানের অনুচ্ছেদ ৩২-এর সীমিত পরিসরে এই ধরনের আবেদন শুনানির উপযুক্ত নয়।

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পঞ্চোলি। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, অনুচ্ছেদ ৩২-এ কি আদালতকে ব্যক্তিগত তথ্যের নিরিখে পারিবারিক সম্পর্ক নির্ধারণ করতে বলা হচ্ছে? চান - আপনার বাবা, আপনার মা এবং আপনার ভাই কে, তা স্থির করি? এই মন্তব্যের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, আদালত মামলাটি গ্রহণের পক্ষপাতী নয়।

শেষ পর্যন্ত বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। তবে আবেদনকারীকে নির্বাচন কমিশনের (ECI) কাছে নিজের আপত্তি জানাতে স্বাধীনতা দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, রিট পিটিশন গ্রহণের মতো কোনও কারণ আদালত দেখছে না। তবে আবেদনকারী আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপত্তি জমা দিতে পারবেন এবং তা বিধি মেনেই বিবেচিত হবে।

আবেদনকারীর মূল দাবি ছিল, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (Logical Discrepency) মানদণ্ড প্রয়োগ সংবিধানের ১৪ ও ৩২৪ অনুচ্ছেদের পরিপন্থী। এই শ্রেণিবিভাগের ভিত্তিতে তাঁকে যে নোটিস পাঠানো হয়েছে, তাও চ্যালেঞ্জ করা হয়।

এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন (Election Commission of India) খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কিছু নামকে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বিভাগে ফেলে। বানান বিভ্রাট, বয়স বা পিতামাতার তথ্যের অসঙ্গতি কিংবা তথ্যভিত্তিক অমিল - এ ধরনের কারণ দেখিয়ে সিস্টেম-জেনারেটেড অ্যালগরিদমের ভিত্তিতে ওই শ্রেণিবিন্যাস করা হয়। এরপর সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

উল্লেখযোগ্য, গত ১৯ জানুয়ারি একই বেঞ্চ একাধিক মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে কিছু নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ চিহ্নিত ব্যক্তিদের যাচাই প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং সংশ্লিষ্টদের অযথা মানসিক চাপ বা হয়রানির মুখে না পড়তে হয়, তা নিশ্চিত করতে হবে।

সোমবারের আদেশে যদিও শীর্ষ আদালত সরাসরি হস্তক্ষেপ করল না, তবে স্পষ্ট বার্তা দিল - প্রথম পর্যায়ে আপত্তি জানানোর সঠিক মঞ্চ নির্বাচন কমিশনই। ফলে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বিতর্কে আপাতত বল এখন কমিশনের কোর্টে।


```