Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

কসবা কলেজে ধর্ষণ: এতদিন পাওয়া বেতনের সব টাকা ফেরত দিতে হবে মনোজিৎকে

গণধর্ষণের ঘটনার জেরে কলেজের পঠনপাঠন বন্ধ থাকলেও, প্রথম সেমেস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের কাজ চলছে। তাই কলেজ অফিস আপাতত খোলা থাকছে।

কসবা কলেজে ধর্ষণ: এতদিন পাওয়া বেতনের সব টাকা ফেরত দিতে হবে মনোজিৎকে

মনোজিৎ মিশ্র

শেষ আপডেট: 2 July 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত কলেজের অস্থায়ী কর্মী ও শাসকদলের ছাত্র সংগঠনের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোজিতের বিরুদ্ধে।

ল কলেজের পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে মনোজিৎ এতদিন ধরে যা বেতন (Salary) পেয়েছেন তা ফেরত দিতে হবে তাকে। মনোজিতের মতো এই গণধর্ষণের ঘটনায় আরও দুই অভিযুক্ত জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জানান হয়েছে, এই দুই ছাত্র যাতে আর কোনও কলেজে ভর্তি হতে না পারে, সে বিষয়টিতেও কঠোরভাবে নজরদারি করা হবে।

মঙ্গলবার কসবা ল কলেজের গভর্নিং বডির বৈঠক ছিল। এছাড়াও তাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে -

দুপুর ২টার পর কেউ কলেজে ঢুকতে বা থাকতে পারবে না।

আই-কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষেধ।

নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে শো-কজ করা হয়েছে।

যদিও গণধর্ষণের ঘটনার জেরে কলেজের পঠনপাঠন বন্ধ থাকলেও, প্রথম সেমেস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের কাজ চলছে। তাই কলেজ অফিস আপাতত খোলা থাকছে। পঠনপাঠন আবার শুরু হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়া হবে উচ্চশিক্ষা দপ্তর ও পুলিশের অনুমতির ভিত্তিতে।

এই গণধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 


```