Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কসবাকাণ্ডে শুভেন্দুদের মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে এই শর্তগুলি

আদালত এও জানিয়েছে, শর্তভঙ্গ হলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।

কসবাকাণ্ডে শুভেন্দুদের মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে এই শর্তগুলি

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 1 July 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: কসবা ধর্ষণকাণ্ডে (Kasba Incident) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)কে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

তবে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, নির্দিষ্ট সময়সীমা ও শর্তাবলির মধ্যে থেকেই মিছিল করতে হবে। আদালত এও জানিয়েছে, শর্তভঙ্গ হলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।

কী কী শর্ত?


সময়সীমা: মিছিল দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।

সীমিত অংশগ্রহণ: সর্বোচ্চ ৩,০০০ লোক নিয়ে মিছিল করা যাবে।

রুট নির্ধারণ: মিছিল শুরু হবে রাসবিহারী মোড় থেকে। বিজন সেতু পার করে ক্রসিং পর্যন্তই যেতে পারবে মিছিল।

রাস্তা ব্যবহার: রাস্তার এক-তৃতীয়াংশে মিছিল হবে। বাকি দুই-তৃতীয়াংশ খোলা রাখতে হবে যানবাহন চলাচলের জন্য।

পুলিশের সহযোগিতা: আয়োজকদের পুরো শর্ত মানতে হবে এবং মিছিল পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্তদের নাম ও যোগাযোগ নম্বর পুলিশকে দিতে হবে।

আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “হাইকোর্টের রায়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত। মিছিল শান্তিপূর্ণভাবেই হবে। শর্তাবলি আমরা মেনে চলব।”

তবে বিজেপির এই মিছিল প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, কসবাকাণ্ডে পুলিশ শুরু থেকেই যথাযথ তদন্ত করছে। মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতারও করেছে। তারপরও স্রেফ রাজনীতি করার জন্য বিজেপির এই কার্যকলাপ।


```