Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাথরপ্রতিমার পুকুরে কুমির! এক মাসে দু'বার, ভয়ে জলে নামছেন না এলাকাবাসী, ঘরেই সারছেন স্নান

৬ জুনের পর ৩০ জুন! এক মাসের মধ্যে দু' দুবার একই পুকুরে দেখা মিলল কুমিরের।

পাথরপ্রতিমার পুকুরে কুমির! এক মাসে দু'বার, ভয়ে জলে নামছেন না এলাকাবাসী, ঘরেই সারছেন স্নান

এআই গ্রাফিক্স।

শেষ আপডেট: 1 July 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: ৬ জুনের পর ৩০ জুন! এক মাসের মধ্যে দু' দুবার একই পুকুরে দেখা মিলল কুমিরের (Crocodiles)। ইতিমধ্যে কুমিরটিকে খাঁচাবন্দি করে নিয়েও গিয়েছেন বন দফতরের কর্মীরা। কিন্তু কিছুতেই আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম। গ্রামের মধ্যে বড় পুকুর। সেখানেই স্নান সারেন বাসিন্দারা। সোমবার সন্ধ্যেয় সেই পুকুর থেকেই ফের উদ্ধার হয়েছে কুমির। আতঙ্কে গ্রামের আর কেউ জলে নামার সাহস দেখাচ্ছেন না। পরিবর্তে বাড়িতেই সারছেন স্নান।

গ্রামবাসীরা জানিয়েছেন, গত এক মাস আগে ১ জুন একই পুকুর থেকে আরেকটি স্ত্রী কুমির ধরা পড়েছিল। সেবার কুমিরটির সঙ্গে পুকুরপাড়ে ৪০টি কুমিরের ডিমও উদ্ধার করা হয়েছিল। বন দফতরের কর্মীরা সেটি নদীতে ছেড়ে দিয়ে এসেছিলেন। অনুমান, ওই ডিমের টানেই কুমিরটি দীর্ঘ পথ পেরিয়ে আবার ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দা হরিহর বেরা জানিয়েছেন, ‘‘ছোট থেকেই এই পুকুরে স্নান করি। বাথরুমে স্নান করার অভ্যাস নেই। কিন্তু এখন তো পুকুরে নামার সাহসই পাচ্ছি না।’’ একই সুর এলাকার অন্য বাসিন্দাদের গলায়। আতঙ্কে কেউ আর পুকুরে নামছেন না। বাড়িতেই স্নান সেরে নিচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যেয় গ্রামের পুকুরে কুমির ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন বন দফতরকে। রামগঙ্গা রেঞ্জের কর্মীরা এসে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা নাগাদ কুমিরটিকে জালবন্দি করেন। বন দফতরের রেঞ্জ অফিসার কবীর হোসেন জানিয়েছেন, ‘‘এবার ধরা পড়া কুমিরটিকেও নদীতে ছেড়ে দেওয়া হবে। তবে এটি একই কুমির কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।’’

গ্রামবাসীদের প্রশ্ন, কেন একই পুকুরে বারবার কুমির এসে পড়ছে? বন দফতরের তরফে জানানো হয়েছে, পুকুরের আশপাশে নজরদারি বাড়ানো হবে এবং ভবিষ্যতে এধরনের ঘটনা ঠেকানোর চেষ্টা করা হবে। তবে এই মুহূর্তে আতঙ্ক কাটাতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।


```