Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'ধর্ষণ হলে লাভবাইট কোথা থেকে এল'? কসবা কাণ্ডে অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে, দাবি আইনজীবীর

মনোজিতের আইনজীবীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। 

'ধর্ষণ হলে লাভবাইট কোথা থেকে এল'? কসবা কাণ্ডে অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে, দাবি আইনজীবীর

অভিযুক্ত মনোজিৎ ও তার আইনজীবী।

শেষ আপডেট: 2 July 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: কসবার আইন কলেজে (Kasba Incident) ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মনোজিৎ মিশ্রর পক্ষ নিয়ে মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন তাঁর আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়।  

আদালতে বাইরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “মনোজিৎকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। সমস্ত অভিযোগ মিথ্যা। ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে অভিযুক্তের ঘাড়ে লাভ বাইট কী করে থাকতে পারে?”

আইনজীবী আরও দাবি করেন, অভিযুক্ত মানেই অপরাধী নয়। তিনি বলেন, “আমার মক্কেল কোনও অপরাধ করেনি। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষারোপ করা হচ্ছে। বিষয়টি এখন বিচারাধিন। তাই এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ করতে পারছি না। তবে সময় এলে সত্য প্রকাশ্যে আসবে।”

তিনি এও বলেন, "আমার মক্কেল ধর্ষণ করেছে, এই অভিযোগ ঠিক নয়। সিসিটিভি তে যে অপহরণের কথা বলা হচ্ছে তাও ঠিক নয়।"

  

মনোজিতের আইনজীবীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমাজের একাংশের মতে, এমন দাবি নির্যাতিতার মানসিক যন্ত্রণাকে আরও বাড়াবে। অন্যদিকে, আইনজীবীর মন্তব্যকে সমর্থন জানিয়ে অভিযুক্তের পরিবারের তরফে বলা হয়েছে,
আমাদের ছেলেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে।"

গত ২৫ জুন কসবা ল কলেজে কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মনোজিৎ-সহ তিনজনের বিরুদ্ধে। চারদিনের পুলিশি হেফাজত শেষে এদিন ফের ধৃতদের আদালতে হাজির করানো হয়। পুলিশে তরফে দশ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে।


```