Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কসবায় হাড়হিম করা কাণ্ড! মেয়ের সামনেই মাকে কুপিয়ে খুন, চাঞ্চল্য গোটা এলাকায়

কলকাতার কসবায় বোসপুকুর রোডে ভোরে নৃশংস খুন।

কসবায় হাড়হিম করা কাণ্ড! মেয়ের সামনেই মাকে কুপিয়ে খুন, চাঞ্চল্য গোটা এলাকায়

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 March 2026 12:09

দ্য ওয়াল ব্যুরো: কসবায় রবিবার (Kasba Kolkata) ভোরে নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন (Kolkata Murder) করেছেন স্বামী। মৃতার নাম স্বপ্না সিং (৪২)। এই ঘটনায় অভিযুক্ত স্বামী বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৪টে নাগাদ বোসপুকুর রোডে ঘটনাটি ঘটে। তবে সকাল সাড়ে ৬টা নাগাদ বিষয়টি পুলিশের নজরে আসে। স্বপ্না সিং নামে এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (সিএনএমসি) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মহিলার মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, আর সেখান থেকেই সামনে আসে ঘটনার বিস্তারিত তথ্য।

পুলিশকে ওই কিশোরী জানায়, ভোরে তার বাবা-মায়ের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা চরমে উঠতেই বিনোদ সিং ছুরি নিয়ে স্বপ্না সিংয়ের উপর হামলা চালান। মেয়ের চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপ্না। তাঁর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৫টা নাগাদ তাঁকে সিএনএমসি-তে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

পরিবারের এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার পিছনে পারিবারিক অশান্তিই মূল কারণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কসবা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


```