Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে?

সাদা চাদরে ঢাকা সান্দাকফু, তার মধ্যেই বিষাদ! তুষারপাতের পাহাড়ে মৃত্যু কলকাতার পর্যটকের

সাদা তুষারে ঢাকা সান্দাকফুতে মর্মান্তিক ঘটনা, মৃত্যু কলকাতার এক পর্যটকের। দার্জিলিং জেলা প্রশাসন ইতিমধ্যেই পর্যটকদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে। সান্দাকফু যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনে দেওয়া হয়েছে পরামর্শ।

সাদা চাদরে ঢাকা সান্দাকফু, তার মধ্যেই বিষাদ! তুষারপাতের পাহাড়ে মৃত্যু কলকাতার পর্যটকের

সান্দাকফু

গার্গী দাস

শেষ আপডেট: 29 March 2026 11:06

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝার টানা প্রভাবে আবারও সাদা চাদরে ঢেকে গেল দার্জিলিং ও পার্শ্ববর্তী সিকিমের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল। গত কয়েক দিন ধরে লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ে একদিকে যেমন অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, তেমনই তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতিও। শুক্রবার দিনভর সিকিমের বিভিন্ন এলাকা বরফে ঢেকে যায়। শনিবার সকালে সেই চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে দার্জিলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে—যেখানে বাড়িঘর, গাড়ি, রাস্তা সবই মোটা বরফের স্তরে আচ্ছাদিত হয়ে পড়ে।

তবে এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে বিপদ। সান্দাকফু সফরে গিয়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ইমরান আলি (৩৯), বাড়ি কলকাতার চৌরঙ্গি এলাকায়। জানা গিয়েছে, ইমরান তাঁর সঙ্গী রোহিত শেখরের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। ২৪ মার্চ শিলিগুড়িতে পৌঁছে পরদিন মানেভঞ্জনে রাত কাটান তাঁরা। এরপর ২৬ মার্চ সকালে টুংলুতে ওঠেন। পরিকল্পনা ছিল সেখানে দু’দিন থেকে সান্দাকফুর দিকে রওনা দেওয়ার। কিন্তু শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় সঙ্গীর। পরে দেখা যায়, তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে স্থানীয়দের সহায়তায় সুখিয়াপোখরি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর থেকেই পাহাড়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতির পেছনে মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তা। বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় সেই প্রভাব আরও জোরদার হয়ে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে প্রবেশ করছে। এর ফলে আগামী তিন থেকে চার দিন দার্জিলিং ও সিকিমে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমতলেও বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আবহাওয়ায় পাহাড়ের উচ্চতর অঞ্চলে তুষারপাত হওয়া অস্বাভাবিক নয়। তবে এবারের বৃষ্টিপাত ও তুষারপাতের মাত্রা কিছুটা বেশি হওয়ায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দার্জিলিং জেলা প্রশাসন ইতিমধ্যেই পর্যটকদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে। সান্দাকফু যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। যাঁদের শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের এই সময় ওই অঞ্চলে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া রাস্তায় জমে থাকা বরফ দ্রুত সরানোর কাজেও জোর দেওয়া হয়েছে। টুরিস্ট গাইড, ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

জেলাশাসক জানিয়েছেন, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে পাহাড়ে এখন যেমন মোহময় দৃশ্য, তেমনই সতর্কতার বার্তাও সমান জোরালো।


```