Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাতের কলকাতায় বিদেশি মদের রমরমা! পুলিশের জালে দুই পাচারকারী

এক পুলিশ আধিকারিক বলেন, “এই মদের উৎস ও পাচারচক্রের সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”

রাতের কলকাতায় বিদেশি মদের রমরমা! পুলিশের জালে দুই পাচারকারী

গ্রাফিক্স-দ্য ওয়াল।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 4 November 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কেষ্টপুরের (Kestopur) হানাপাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ (Police)। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৫৩ বোতল বিদেশি মদ (Foreign Liquor)। পুলিশের প্রাথমিক অনুমান, মদগুলি অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, ধৃত অতনু মণ্ডল (২৬) এবং সুরজ রায় (২৪) দু’জনেই উত্তর ২৪ পরগনার নিউ টাউন থানার চাঁদেবেরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই অভিযুক্তদের গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে মদের বোতলগুলি উদ্ধার হয়। কোনও বৈধ নথি দেখাতে না পারায় গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার পর বাগুইআটি থানার পুলিশ (কেস নম্বর ৬৬৪/২০২৫, তারিখ ০৩.১১.২০২৫, U/S 46A B.E. Act অনুযায়ী) মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মঙ্গলবার বারাসত আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক বলেন, “এই মদের উৎস ও পাচারচক্রের সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”


```