Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

সিঙ্গুরের মৃত নার্সের দেহ নিয়ে বচসা! মেডিকেলের মর্গের সামনে বিজেপি-সিপিএমের হাতাহাতি

ময়নাতদন্তের জন্য শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে মৃতদেহ মেডিক্যাল কলেজে আনা মাত্রই সেখানে জড়ো হয়ে যান বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা।

সিঙ্গুরের মৃত নার্সের দেহ নিয়ে বচসা! মেডিকেলের মর্গের সামনে বিজেপি-সিপিএমের হাতাহাতি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 August 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গুরের নার্সিংহোমে কর্মরত নার্সের (Nurse) অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে শুক্রবার কলকাতা মেডিকেল কলেজের (Kolkata Medical College) সামনে তৈরি হল তীব্র উত্তেজনা। ময়নাতদন্তের জন্য শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে মৃতদেহ মেডিক্যাল কলেজে আনা মাত্রই সেখানে জড়ো হয়ে যান বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের দখল নিয়ে শুরু হয় বচসা, যা ক্রমে হাতাহাতিতে গড়ায় (BJP-CPM Clash)। সিপিএমের অভিযোগ— নার্সের দেহ হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে, বিজেপির দাবি— তাঁরা চান ময়নাতদন্ত হোক নিরপেক্ষ জায়গায়, এমস বা কম্যান্ড হাসপাতালে।

বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, “আমরা চাই মৃতার দেহের ময়নাতদন্ত হোক এমস বা কম্যান্ড হাসপাতালে। সিপিএম এখানে এসে তৃণমূলের হয়ে সেটা আটকাতে চাইছে। ওরা এই রাজনীতি দিল্লিতে গিয়ে করুক।”

পাল্টা সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, “তৃণমূলের হয়ে বিজেপি মৃতার পরিবারকে কিনতে নেমেছে। তৃণমূলের হিম্মত হচ্ছে না এখানে আসার, তাই বিজেপিকে পাঠিয়ে দিয়েছে।”

মৃত নার্সের পরিবারের সদস্যরা মর্গের সামনে গাড়ির ভিতরে বসে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, দুই রাজনৈতিক দলের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। দু’পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল চত্বরে তীব্র উকত্তেজনার পরিবেশ।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, নার্সের মৃত্যুর তদন্ত ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে। পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে আনা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী। 


```