সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি নির্দিষ্ট সময়ে গান থামিয়ে দিচ্ছে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 August 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: মানুষের কাছে গান মানে সুর, তাল, লয়। কিন্তু সাগরের (Ocean) গভীরে তিমিদের (Blue Whales) গান একেবারেই ভিন্ন জগৎ—গরুর ডাক, পাখির কিচিরমিচিরের মতো অদ্ভুত স্বর, যা গঠিত হয় গুঞ্জন, ক্লিক ও হুইসেলের মতো জটিল শব্দে। এই আওয়াজ এতটাই শক্তিশালী যে ১০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। একেকটি গান কখনও চলতে পারে টানা আধঘণ্টা।
বিজ্ঞানীরা বলছেন, তিমির এই গান প্রাণঘাতী নয়, বরং বেঁচে থাকার জন্য অপরিহার্য। মিলনের সময় যোগাযোগ, হাজার কিলোমিটার দীর্ঘ অভিবাসনের পথে দলে দলে চলাচল—সবেতেই এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিজ্ঞানীদের কাছে এই জটিল সুর যেন তিমির আচরণের খোলা জানালা। স্বরের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি খাদ্যের প্রাচুর্যসহ নানা তথ্যের সঙ্কেত দেয়।
কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি নির্দিষ্ট সময়ে গান থামিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট এ বছরের ফেব্রুয়ারিতে এক গবেষণায় তিন ধরনের তিমির উপর পর্যবেক্ষণ চালায়। তাতে দেখা যায়, বিশেষত নীল তিমি এই পরিবর্তনের সবচেয়ে বেশি শিকার।
বিশেষজ্ঞদের মতে, সাগরের সুর বদল মানে সাগরের জীবনের পরিবর্তন। নীল তিমির এই নীরবতা হয়তো সাগরের জীবনচক্রে মৌলিক পরিবর্তনের প্রথম সতর্কবার্তা। আর সেই সতর্কবার্তা শোনা গেলে মানুষেরও সজাগ হওয়া জরুরি। তা না হলে আগামীদিনে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে।