Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

RG Kar: তদন্ত নয়, চলছে প্রহসন! 'রাত দখল'-এর আগে সিবিআই-কে বিঁধে সিজিওতে 'তালা' প্রতিবাদীদের

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আগে তদন্তকারী সংস্থার (সিবিআই) কার্যালয় ছিল। যদিও বর্তমানে সেই দফতর স্থানান্তরিত হয়েছে নিউ টাউনে, তবুও প্রতীকী প্রতিবাদে সিজিও কমপ্লেক্সের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

RG Kar: তদন্ত নয়, চলছে প্রহসন! 'রাত দখল'-এর আগে সিবিআই-কে বিঁধে সিজিওতে 'তালা' প্রতিবাদীদের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 August 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের (RG Kar Case) চিকিৎসক ধর্ষণ-খুনের প্রায় এক বছর হতে চলল। কিন্তু এখনও সম্পূর্ণ বিচার মেলেনি বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতে বিচারের দাবিতে আবারও পথে সাধারণ মানুষ। শুক্রবার সিজিও অভিযান (CGO Complex) করেছিল 'অভয়া মঞ্চ'। তাদের সঙ্গে অভিযানে সামিল হয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও।

শুক্রবার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও অভিযানে সামিল হয়েছিল দুই সংগঠন। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাঁটা নিয়ে নেমেছিলেন পথে। তাঁদের দাবি, সিবিআই দফতরে (CBI) সাফাই অভিযান করতেই হাতে ঝাঁটা তুলে নিয়েছেন তাঁরা।

সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আগে তদন্তকারী সংস্থার (CBI) কার্যালয় ছিল। যদিও বর্তমানে সেই দফতর স্থানান্তরিত হয়েছে নিউ টাউনে, তবুও প্রতীকী প্রতিবাদে সিজিও কমপ্লেক্সের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের অভিযোগ, আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। বরং তদন্তের নামে চলছে প্রহসন। আর সেই কারণেই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ।

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ রাখা হয় সিজিও কমপ্লেক্সের প্রধান গেটও।

তদন্তে গতি নেই, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চলছে — এই অভিযোগ তুলে আন্দোলন ক্রমেই জোরাল হচ্ছে। রাজ্য প্রশাসনের পাশাপাশি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে চিকিৎসক মহলের একাংশ। ভবিষ্যতে এই প্রতিবাদ আরও বড় আকার নিতে পারে বলেই ইঙ্গিত মিলছে।

ইতিমধ্যে আরজি কর কাণ্ডের এক বছরে ফের রাত দখলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ৮-৯ অগস্টের মধ্যরাতে অবস্থান-বিক্ষোভ করা হবে। পাশাপাশি মিছিলও করতে চলেছে তারা। 


```