Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

দুর্নীতি আমার আমলে শুরু হয়নি! আরজি কর মামলায় মোড় ঘোরানোর চেষ্টা সন্দীপের, কার নাম নিলেন?

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের সূত্র ধরেই হাসপাতালের আর্থিক দুর্নীতির আলাদা তদন্ত শুরু হয়। সেই মামলার শুনানিতে বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। 

দুর্নীতি আমার আমলে শুরু হয়নি! আরজি কর মামলায় মোড় ঘোরানোর চেষ্টা সন্দীপের, কার নাম নিলেন?

সন্দীপ ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 July 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) মোড় ঘোরানোর চেষ্টায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)! তাঁর আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত আলিপুর বিশেষ সিবিআই আদালতে (CBI Court) দাবি করেছেন, হাসপাতালের দুর্নীতি তাঁর মক্কেলের আমলে নয়, আগে থেকেই হচ্ছিল। এক্ষেত্রে তিনি নাম নিয়েছেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (Akhtar Ali), যিনি মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

আলিপুর বিশেষ সিবিআই আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হতেই সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্তর কথায় উঠে আসে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির নাম। দাবি, আরজি করে বেআইনি লেনদেন ও অনিয়মের শুরু আখতার আলির আমল থেকেই।

আদালতে তিনি প্রশ্ন তোলেন, “আখতার আলির বিরুদ্ধে কি তখন বিভাগীয় তদন্ত হয়েছিল?” জবাবে স্বাস্থ্য ভবনের এক কর্তা বলেন, “মনে পড়ে, বিষয়টি ভিজিল্যান্স কমিশনে গিয়েছিল।” এই স্বাস্থ্যকর্তাই আগে টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন। সেই প্রেক্ষিতেই এবার তাঁর সাক্ষ্য নেওয়া শুরু হয়।

এদিকে, সন্দীপ ঘোষের আইনজীবীর আরও দাবি, আখতার আলির সময়ে বিভিন্ন হস্টেলের ক্যান্টিনে বেআইনিভাবে ‘আনঅথরাইজড ভেন্ডর’-কে কাজ করতে দেওয়া হয়েছিল। যদিও এ প্রশ্নে সাক্ষী জানান, বিষয়টি তাঁর জানা নেই।

তবে এখানেই থামেননি সন্দীপ ঘোষের আইনজীবী। তিনি প্রশ্ন তোলেন, “আখতার আলি যেহেতু আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, সিবিআই কেন তাঁকেই সাক্ষীদের তালিকায় রাখল না?”

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের সূত্র ধরেই হাসপাতালের আর্থিক দুর্নীতির আলাদা তদন্ত শুরু হয়। সেই মামলার শুনানিতে বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই পর্বে আরও অনেক চমকপ্রদ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


```