পরবর্তী সময়ে তিনি আশ্বাস দেন, মন্ত্রক লাগাতার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বিমানবন্দর পরিদর্শনের পর এএআই কলকাতা, CISF এবং বিভিন্ন এয়ারলাইন্সের দায়িত্বশীল অফিসারদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন তিনি।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 9 December 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: বারবার ইন্ডিগোর (Indigo) পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের ভিড়ে গত কয়েক দিন ধরে অস্থির অবস্থা কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport)। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে হঠাৎ নজরদারিতে আসেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের ডিরেক্টর তন্বী সূন্দরিয়াল (IAS)।
বিমানবন্দর (Airport) সূত্রের খবর, তিনি টার্মিনালের (Terminal) একাধিক গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন - ইন্ডিগোর হেল্পডেস্ক (Indigo Helpdesk) থেকে শুরু করে বুকিং ও চেক-ইন কাউন্টার, সিকিউরিটি হোল্ড এরিয়া (SHA), ডিপার্চার গেট এবং যাত্রী সারিবিন্যাসের অঞ্চল, সব জায়গাতেই কথা বলেন যাত্রীদের সঙ্গে। বহু যাত্রীর ক্ষোভ, সমস্যার বিবরণ এবং পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন তিনি।
পরবর্তী সময়ে তিনি আশ্বাস দেন, মন্ত্রক লাগাতার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বিমানবন্দর পরিদর্শনের পর এএআই কলকাতা, CISF এবং বিভিন্ন এয়ারলাইন্সের দায়িত্বশীল অফিসারদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে উঠে আসে - অপারেশন স্থিতিশীল করা, অতিরিক্ত জনবল মোতায়েন, বিশেষ সহায়তা ডেস্ক চালু রাখা, এবং সময়মতো যাত্রীদের তথ্য জানানো সহ বেশ কয়েকটি তাৎক্ষণিক ব্যবস্থা।
ওই অফিসার এএআই, CISF এবং এয়ারলাইন্সগুলির (Airlines) কিছু দ্রুত উদ্যোগের প্রশংসাও করেন। বিশেষত অতিরিক্ত কর্মী মোতায়েন, রিয়েল-টাইম আপডেট এবং সমন্বিতভাবে কাজের ওপর তাঁর জোর ছিল স্পষ্ট। তিনি জানান, যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাই মন্ত্রকের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার - পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি বজায় থাকবে।
এএআই কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) তরফে জানানো হয়েছে, কেন্দ্র ও এয়ারলাইন্সের যৌথ সমন্বয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক ফ্লাইট পরিষেবা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যাতে কম অসুবিধায় যাত্রা করতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে জানা গেছে, ইন্ডিগোর (Indigo) উপর কেন্দ্রের কড়া রোষ নেমে আসতে চলেছে। সূত্রের খবর, দৈনিক অন্তত ৫ শতাংশ উড়ান, অর্থাৎ প্রায় ১১৫টি ফ্লাইট ইন্ডিগোর (Indigo News) কাছ থেকে প্রত্যাহার করতে পারে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Indigo Flight News)। যেসব সংস্থা আপাতত নিয়ম মেনে এবং ভরসাযোগ্য পরিষেবা দিচ্ছে, তাদের কাছেই সেই বাতিল উড়ানগুলির দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।
এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার অন্যান্য বিমান সংস্থার সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্র। আলোচনা সেরে ঠিক হবে ইন্ডিগোর কাছ থেকে প্রত্যাহার করা ওই ১১৫টি ফ্লাইট কোন কোন সংস্থার মধ্যে ভাগ করে দেওয়া হবে। সূত্রের দাবি, এখানেই শেষ নয়। কয়েক দিনের মধ্যে আরও ৫ শতাংশ উড়ান কেটে নেওয়ার প্রস্তুতিও চলছে।