Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'উন্নতির স্বার্থে নিয়ম আনা হয়, মানুষকে হেনস্থা করার জন্য নয়', ইন্ডিগো বিপর্যয়ে মুখ খুললেন মোদী

ইতিমধ্যে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রামমোহন নাইডু সংসদে বলেন, এই বাজেট–এয়ারলাইনকে উদাহরণ হিসেবে দাঁড় করানো হবে। কর্মী সংকট ও শিডিউল তৈরির ব্যর্থতায় যাত্রীদের ভোগান্তির দায় এড়াতে পারবে না সংস্থা।

'উন্নতির স্বার্থে নিয়ম আনা হয়, মানুষকে হেনস্থা করার জন্য নয়', ইন্ডিগো বিপর্যয়ে মুখ খুললেন মোদী

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 December 2025 12:04

দ্য ওয়াল ব্যুরো: টানা আটদিন। ইন্ডিগোর বিপর্যয়ের (Indigo) জেরে বিমানবন্দরগুলিতে বিশৃঙ্খলা চরমে। কেন্দ্রীয় সরকারের (Central Govt) তরফে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে অবশেষে পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কথায় - নিয়ম আনা হয় সিস্টেমের উন্নতির জন্য, মানুষকে হেনস্থা করার জন্য নয়।

মঙ্গলবার এনডিএ সাংসদদের বৈঠকে (NDA MP Meeting) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন ইন্ডিগো (Indigo) নিয়ে। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী (PM Modi) বলেছেন, সরকারি নিয়মকানুন নাগরিকদের অসুবিধায় ফেলতে পারে না। ভারতের নাগরিক হওয়ার কারণে কাউকে যে কোনও সরকারি নিয়মের শিকার হতে হবে - এমনটা হওয়া উচিত নয়। নিয়ম ভাল, কিন্তু তার উদ্দেশ্য সিস্টেমকে উন্নত করা, সাধারণ মানুষকে হয়রান করা নয়।”

ইতিমধ্যে ইন্ডিগোর (Indigo Flight Cancelled) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রামমোহন নাইডু (Rammohan Naidu) সংসদে বলেন, এই বাজেট–এয়ারলাইনকে উদাহরণ হিসেবে দাঁড় করানো হবে। কর্মী সংকট ও শিডিউল তৈরির ব্যর্থতায় যাত্রীদের ভোগান্তির দায় এড়াতে পারবে না সংস্থা। সংস্থাটি ইতিমধ্যেই ৮৩০ কোটির বেশি টাকা ফেরত দিয়েছে, আর বাজারমূল্যে ক্ষতি হয়েছে প্রায় ৩৭,০০০ কোটি টাকা।

নাইডুর অভিযোগ, নতুন ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন’ (FDTL) বিধি মানতে গিয়ে নয়, বরং অভ্যন্তরীণ পরিকল্পনার দুর্বলতার কারণেই ইন্ডিগোর এই অবস্থা। নতুন নিয়ম অনুযায়ী পাইলট ও কেবিন ক্রুর ডিউটি–আওয়ার কমানো, বিশ্রাম বাড়ানো - এসবই বাধ্যতামূলক। কিন্তু সেই রদবদল সামলাতে না পারায় ৭ দিনে চার হাজার পাঁচশোর বেশি ফ্লাইট বাতিল করতে হয় সংস্থাকে।

এর ফলেই দেশজুড়ে বিমানবন্দরে দেখা দেয় অভূতপূর্ব বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়া ভরে যায় আটকে পড়া যাত্রীদের ছবি, ভিডিও ও ক্ষোভে। কারও ছিল চিকিৎসার জরুরি প্রয়োজনে যাত্রা, কেউ বা পরিবারের সংকটজনক পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছতে মরিয়া, কারও আর্থিক ক্ষতিই নয়, মানসিক দুর্ভোগও চরমে পৌঁছয়।

ইন্ডিগো যদিও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরতের ঘোষণা করেছে, বাতিল বা পরিবর্তনের ফিও মাফ করা হয়েছে। তবু ৯.৫ লাখের বেশি বুকিং থাকায় অনেক ক্ষেত্রেই ফেরত পেতে দেরি হচ্ছে বা ভুল প্রসেসিংয়ের অভিযোগ উঠছে, যা ক্ষোভ আরও বাড়িয়েছে।

অন্যদিকে, ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের (FIP) সভাপতি সিএস রণধাওয়ার অভিযোগ, দেশজুড়ে যে ইন্ডিগোর বিমান চলাচলে বিভ্রাট ঘটছে, তা পুরোপুরি পূর্বপরিকল্পিত। তিনি বলছেন, এই বিমান পরিষেবা সংস্থা ইচ্ছাকৃত এই সমস্যা তৈরি করেছে। তাদের মতলব হচ্ছে, ফ্লাইট ডিউটি টাইমের সময়সীমা বিধি শিথিল করা। এই চেষ্টার মাধ্যমে তাদের লক্ষ্য হচ্ছে পাইলটদের দিয়ে আরও কাজ করানো। অর্থাৎ পাইলটদের কাজের যে সর্বোচ্চ সময়সীমা রয়েছে, তা বাড়িয়ে নেওয়া। 


```