Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোয়া দুর্ঘটনায় নয়া তথ্য! সেই রাতেই ইন্ডিগোর বিমানে চেপে থাইল্যান্ডে পালিয়েছেন মালিক, জানাল পুলিশ

শনিবার গভীর রাতে ক্লাবে আগুন লাগে। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বটে, কিন্তু মালিকপক্ষ তখন আর দেশে নেই। ভোর ৫টা ৩০ মিনিটে ইন্ডিগোর ফ্লাইট ধরেন দুই ভাই। 

গোয়া দুর্ঘটনায় নয়া তথ্য! সেই রাতেই ইন্ডিগোর বিমানে চেপে থাইল্যান্ডে পালিয়েছেন মালিক, জানাল পুলিশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 December 2025 23:08

দ্য ওয়াল ব্যুরো: গোয়ার বাৰ্চ বাই রোমিও লেন নাইটক্লাবে ভয়াবহ আগুনে (Goa nightclub fire) ২৫ জনের মৃত্যু হয়েছে ঘণ্টাখানেকও পেরোয়নি। তার মধ্যেই এক বিস্ফোরক অভিযোগ উঠে আসে। নাইটক্লাবের মালিক গৌরব ও সৌরভ লুথরা নাকি দেশ ছাড়েন (Luthra brothers escape)। তদন্ত শুরু হওয়ার আগেই তাঁরা দিল্লি থেকে ইন্ডিগোর 6E 1073 ফ্লাইটে চেপে (Indigo flight Luthra brothers Phuket escape) সোজা থাইল্যান্ডের ফুকেটে উড়ে যান (Luthra brothers Phuket escape), এমনটাই তথ্য মিলেছে ইমিগ্রেশন সূত্রে।

শনিবার গভীর রাতে ক্লাবে আগুন লাগে। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বটে, কিন্তু মালিকপক্ষ তখন আর দেশে নেই। ভোর ৫টা ৩০ মিনিটে ফ্লাইট ধরেন দুই ভাই। এরপরই গোয়া পুলিশ (Goa police) তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কিন্তু ততক্ষণে তাঁরা গা ঢাকা দিয়েছেন।

অদ্ভুতভাবে পালিয়েও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন সৌরভ লুথরা। ইনস্টাগ্রামে ‘শোক’ জানিয়ে পোস্ট করেন তিনি। ক্ষতির দায় এড়াতেই হয়তো তড়িঘড়ি দেশত্যাগ, অনুমান পুলিশের।

এরমধ্যেই পুলিশ দল দিল্লির বাড়িতে হানা দেয়। না পেয়ে আইনি নোটিস টাঙানো হয়। ৭ ডিসেম্বরই লুকআউট সার্কুলার জারি করে গোয়া পুলিশ। এরপর সিবিআইয়ের ইন্টারপোল সেলের সাহায্য চাওয়া হয়েছে।

এদিকে, নতুন তথ্য উঠে এসেছে। জানা গেছে, লুথরা ব্রাদার্সের ভগাতরে বিচে আরেকটি ক্লাব চলত, যেটি নাকি সরকারি জমিতে বেআইনি ভাবে তৈরি হয়েছিল। না ছিল ফায়ার সেফটি, না অন্য কোনও অনুমতি। অভিযোগ - স্থানীয় প্রশাসন, পলিউশন কন্ট্রোল বোর্ড, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং-সহ বেশ কয়েকটি দফতরে অভিযোগ জানানো হলেও কোথাও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সমাজকর্মী রবি হরমালকার জানাচ্ছেন, অভিযোগ জানানোয় তিনি নিজেও হুমকি পেয়েছেন। দাবি, লুথরা ভাইদের নাকি গোয়ার প্রভাবশালী মহলের সঙ্গেই ওঠাবসা ছিল।

গোয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্ত এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। আর ততক্ষণে ঘটনাস্থল থেকে হাজার মাইল দূরে নিশ্চিন্তে রয়েছেন দুই অভিযুক্ত ক্লাবমালিক।


```