Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Goa Fire: গোয়ার নাইটক্লাবে আগুনের ঘটনায় গ্রেফতার ম্যানেজার, মালিককে খুঁজছে পুলিশ

গোয়ার আরপোরা নাইটক্লাবে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যুর ঘটনায় ক্লাবের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। মালিকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা।

Goa Fire: গোয়ার নাইটক্লাবে আগুনের ঘটনায় গ্রেফতার ম্যানেজার, মালিককে খুঁজছে পুলিশ

গোয়ায় আগুন

গার্গী দাস

শেষ আপডেট: 7 December 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: গোয়ার আরপোরা গ্রামের এক নাইটক্লাবে ভয়াবহ আগুনে মৃত্যু হল ২৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন চার পর্যটকও। ঘটনায় জখম হয়েছেন আরও ছ’জন। রবিবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনার পরই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মেজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেন। ক্লাবের জেনারেল ম্যানেজারকে এরপর গ্রেফতার করা হয়। মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও।

সংবাদ সংস্থাকে মুখ্যমন্ত্রী বলেন, 'ক্লাবটিতে আদৌ অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, নির্মাণ সংক্রান্ত নিয়মাবলি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেওয়া হবে।' মুখ্যমন্ত্রী বলেন, 'ঘটনাটির উপর আমরা মেজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছি। ক্লাবটির কাছে কী কী অনুমতি ছিল, কে সেই অনুমতি দিয়েছে, সবই তদন্ত করে দেখা হবে। মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ম্যানেজার-সহ অন্যরা গ্রেফতার। দোষী প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না।'

রবিবার রাত প্রায় ১২টা নাগাদ আগুন লাগে ওই নাইট ক্লাবে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ায় অনেকে বেরোতে পারেননি। ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘটনায় ছয়জন আহত, তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সকলেই গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। সাওয়ান্ত জানান, রাত দু’টো নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং তারপরই তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “গোয়ায় এই প্রথম এমন ঘটনা ঘটল।”

এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাওয়ান্ত জানান, প্রধানমন্ত্রী সকালেই তাঁকে ফোন করেন এবং ঘটনায় খুঁটিনাটি জানতে চান। আহতদের অবস্থার বিস্তারিত তথ্যও নেন। তিনি রাজ্য সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে।

এদিকে, ঘটনায় শোকপ্রকাশ করেছেন মোদী। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। এক্সে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “গোয়ার আরপোরায় আগুনের ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। যাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন।”

ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল বিভাগ। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও ক্লাবের নিরাপত্তা মানদণ্ড ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


```