Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্ডিগোর প্রতিদিনের ১১৫ উড়ান কেড়ে নিতে পারে কেন্দ্র, যাত্রী দুর্ভোগে বড় জরিমানাও বসতে পারে

দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা হিসেবে প্রতিদিন প্রায় ২৩০০টি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। কিন্তু গত সাতদিন ধরে তাদের পরিষেবা কার্যত ভেঙে পড়েছে।

ইন্ডিগোর প্রতিদিনের ১১৫ উড়ান কেড়ে নিতে পারে কেন্দ্র, যাত্রী দুর্ভোগে বড় জরিমানাও বসতে পারে

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 December 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: টানা এক সপ্তাহের ভোগান্তির পর অবশেষে ইন্ডিগোর (Indigo) উপর কেন্দ্রের কড়া রোষ নেমে আসতে চলেছে । সূত্রের খবর, দৈনিক অন্তত ৫ শতাংশ উড়ান, অর্থাৎ প্রায় ১১৫টি ফ্লাইট ইন্ডিগোর (Indigo News) কাছ থেকে প্রত্যাহার করতে পারে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Indigo Flight News)। যেসব সংস্থা আপাতত নিয়ম মেনে এবং ভরসাযোগ্য পরিষেবা দিচ্ছে, তাদের কাছেই সেই বাতিল উড়ানগুলির দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।

এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার অন্যান্য বিমান সংস্থার সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্র। আলোচনা সেরে ঠিক হবে ইন্ডিগোর কাছ থেকে প্রত্যাহার করা ওই ১১৫টি ফ্লাইট কোন কোন সংস্থার মধ্যে ভাগ করে দেওয়া হবে। সূত্রের দাবি, এখানেই শেষ নয়। কয়েক দিনের মধ্যে আরও ৫ শতাংশ উড়ান কেটে নেওয়ার প্রস্তুতিও চলছে। পাশাপাশি সংস্থার উপর বড় অঙ্কের জরিমানা বসতে পারে, এমনকি কর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে (DGCA)।

সোমবার রাজ্যসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু সরাসরি ইন্ডিগোকে কঠোর ভাষায় সতর্ক করেন। তাঁর বক্তব্য, “পাইলট, কর্মী, যাত্রী— সবার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই প্রথম। সব সংস্থাকেই আগে থেকে স্পষ্ট করে জানানো হয়েছিল। ইন্ডিগোর উচিত ছিল ব্যবস্থাপনা ঠিক রাখা। যে অবস্থা তৈরি হয়েছে তা ভয়াবহ। আমরা বিষয়টিকে একেবারেই হালকাভাবে দেখছি না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা হিসেবে প্রতিদিন প্রায় ২৩০০টি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। কিন্তু গত সাতদিন ধরে তাদের পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। কলকাঠি নাড়ছে পাইলট–সংকট, প্রযুক্তিগত ত্রুটি এবং অপারেশনাল বিশৃঙ্খলা। সব মিলিয়ে যাত্রীরা পড়েছেন চরম সমস্যায়।

পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারলেও মঙ্গলবার, অষ্টম দিনেও, ইন্ডিগো বাতিল করেছে প্রায় আড়াইশো ফ্লাইট। ফলে যাত্রী দুর্ভোগ এখনও বহাল তবিয়তে।

বস্তুত, ইন্ডিগো বিমান বাতিলের (IndiGo Crisis) ঘটনার পরই বদলে গিয়েছে অনেককিছু। হাজার হাজার যাত্রীর সমস্যা ও ব্যস্ত রুটে টিকিটের দাম বৃদ্ধির পরই বিমানযাত্রীদের সমস্যায় টিকিটের দাম বেঁধে দিয়েছে কেন্দ্র।

সাম্প্রতিক বছরগুলিতে বিমান চলাচল খাতে ক্রমবর্ধমান সংকটের মধ্যে এখন সক্রিয় হয়ে উঠেছে সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবার ডমেস্টিক ফ্লাইটের ওপর জরুরি ভাড়ার সীমা আরোপ করেছে। এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (FDTL) নিয়ম বাস্তবায়নের পর ইন্ডিগো বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করেছে।


```