Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IndiGo: বিমানের মধ্যে উড়ছে পায়রা! নয়া বিভ্রাটে যাত্রী-ক্রু নাজেহাল, ভাইরাল ভিডিও

বিমান টেক অফের আগেই যাত্রীদের মাথার উপর চক্কর কাটতে থাকে সেই অবাঞ্ছিত অতিথি (IndiGo flight pigeon video)।

IndiGo: বিমানের মধ্যে উড়ছে পায়রা! নয়া বিভ্রাটে যাত্রী-ক্রু নাজেহাল, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 8 December 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: সমস্যা যেন কাটছে না ইন্ডিগোর (IndiGo crisis)। একের পর এক ফ্লাইট বাতিল (flight cancellation), দেরি, যাত্রীদের ক্ষোভ - এই চরম অস্থিরতার মাঝেই সামনে এল আরও একটি অদ্ভুত ঘটনা। বেঙ্গালুরু থেকে ভদোদরা (Bengaluru to Vadodara flight pigeon) যাওয়ার কথা ছিল যে ইন্ডিগো ফ্লাইটটির, তার ভিতরেই উড়তে দেখা গেল পায়রা!

বিমান টেক অফের আগেই যাত্রীদের মাথার উপর চক্কর কাটতে থাকে সেই অবাঞ্ছিত অতিথি। মুহূর্তেই ছটফটানির পরিস্থিতি তৈরি হয় কেবিনের ভিতরে (IndiGo flight pigeon video)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কেবিনের মধ্যে নিজের পথ খুঁজে বেড়াচ্ছে সেই পায়রা, আর তাকে ধরতে ছুটছেন কেবিন ক্রু থেকে যাত্রীরা, সবাই। কেউ মাথা নিচু করে রয়েছেন, কেউ ফোনের ক্যামেরায় তুলে ধরছেন এই অপ্রত্যাশিত দৃশ্য। ইন্ডিগোর সাম্প্রতিক বিপর্যয়ের মাঝে এমন ঘটনাকে যাত্রীরা মজা হিসেবেই নিয়েছেন।

ভিডিওটি যাত্রীদেরই একজন রেকর্ড করে পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “ফ্লাইটে সারপ্রাইজ গেস্ট... এক মুহূর্তের আনন্দ আর হাসি!”

সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ার বন্যা বইতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একজন মজা করে লিখেছেন, “ওর তো বার্ডিং পাস ছিল!” আরেকজনের মন্তব্য, “এক্সট্রা সোল অন বোর্ড।” কারও মতে, “ইন্ডিগোর এমন সময় চলছে যে এখন আর অবাক হওয়ার কিছু নেই।” বেঙ্গালুরুর ট্র্যাফিক নিয়েও ঠাট্টা চলে, “এই শহরের জ্যাম দেখে পায়রাও পালাতে চাইছে!” আরেকজন তো সরাসরি খোঁচা দিয়েছেন, “পায়রা ইন্ডিগোর চেয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবে!”

ইন্ডিগো বিভ্রাট

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইন্ডিগো। সরকারি সূত্রে জানা গেছে, সংস্থাটি ৪,৫০০-রও বেশি ফ্লাইট বাতিল করেছে, যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন।

সরকারি হস্তক্ষেপ, জরুরি নির্দেশিকা, যাত্রী স্বস্তি প্যাকেজ - সবকিছুর পরেও বিমানবন্দরগুলিতে ভিড়, বিভ্রান্তি, দেরি কিছুতেই কমছে না। যদিও ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবু সোমবার সকালেও আরও ৪০০-র বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর মিলেছে।


```