Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জোড়াসাঁকোয় বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে আতঙ্ক, ঘরের মধ্যেই আটকে পড়লেন বাসিন্দারা

স্থানীয় সূত্রে খবর, আচমকা সিঁড়ির একটি বড় অংশ ভেঙে পড়ায় বাড়ির ভেতরেই আটকে পড়েন কয়েকজন বাসিন্দা। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও, এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিক এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জোড়াসাঁকোয় বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে আতঙ্ক, ঘরের মধ্যেই আটকে পড়লেন বাসিন্দারা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 March 2026 14:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার জোড়াসাঁকোয় পুরনো একটি জরাজীর্ণ বাড়ির একাংশ ভেঙে (Kolkata Jorasanko Building Collapse) পড়ে বিপত্তি। জানা গেছে, শুক্রবার সকালে কাজ চলাকালীন ওই বাড়ির সিঁড়ি ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে কলাবাগান অঞ্চলের একটি বহুতল পুরনো বাড়িতে।

প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটি প্রায় ৭০-৮০ বছরের পুরনো। বেশকিছু সময় আগেই সেটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা (KMC)। শুক্রবার সকালে সেই বাড়িতে মেরামতির কাজ চলার সময়ে আচমকাই সিঁড়ির একটি বড় অংশ ভেঙে নীচে ধসে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, আচমকা সিঁড়ির একটি বড় অংশ ভেঙে পড়ায় বাড়ির ভেতরেই আটকে পড়েন কয়েকজন বাসিন্দা। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও, এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিক এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিকট শব্দে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন বাড়িটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ হওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তরফে কোনওরকম সতর্কতা নেওয়া হয়নি।

এদিকে, বাড়ির বাসিন্দাদের অভিযোগ যে তাঁদের নিরাপত্তার কথা না ভেবেই হঠাৎ করে মেরামতির কাজ শুরু করেছিলেন বাড়ির মালিক। বিষয়টি নিয়ে তাঁরা আপত্তি জানালেও তাতে কোনও গুরুত্ব দেওয়া হয়নি! এই অবস্থায় ভাড়াটেদের আশঙ্কা, বাড়িটির অবস্থা এতটাই খারাপ যে যে কোনও সময় পুরো ভেঙে পড়তে পারে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। তিনি আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন -ভাড়াটেদের জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই বাড়িতে কোনও ধরনের মেরামতি বা ভাঙার কাজ যাতে না হয় সেটা নিশ্চিত করা হবে। পাশাপাশি, বিষয়টি নিয়ে দ্রুত মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনা করা হবে।


```