Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেসবুক থেকে প্রেম, তারপর পালিয়ে বিয়ে! মুসলিম যুবকের টানে বাড়ি ছাড়লেন কুম্ভমেলার মোনালিসা

কুম্ভমেলায় রুদ্রাক্ষ বিক্রি করে ভাইরাল হওয়া ইন্দোরের মনালিসা ভোঁসলে প্রেমিক ফারমান খানের সঙ্গে বাড়ি ছেড়ে কেরলে আশ্রয় নিয়েছেন।

ফেসবুক থেকে প্রেম, তারপর পালিয়ে বিয়ে! মুসলিম যুবকের টানে বাড়ি ছাড়লেন কুম্ভমেলার মোনালিসা

মনালিসা ভোঁসলে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 March 2026 15:17

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজের কুম্ভমেলায় রুদ্রাক্ষ বিক্রি করতে করতেই একসময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন ইন্দোরের তরুণী মনালিসা ভোঁসলে। সেই ভাইরাল ভিডিওই তাঁকে এনে দিয়েছিল বিশ্বজোড়া পরিচিতি। কিন্তু সেই জনপ্রিয়তাই আজ তাঁর ব্যক্তিগত জীবনে নতুন জটিলতার জন্ম দিয়েছে। নিজের প্রেমিক ফারমান খানের সঙ্গে বাড়ি ছেড়ে এখন কেরলে আশ্রয় নিয়েছেন তিনি। পরিবারের তরফে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তুলে তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় গিয়ে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন মনালিসা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা মনালিসা ভোঁসলের সঙ্গে ফারমান খানের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। প্রায় দেড় বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্ক কোনওভাবেই মেনে নিতে চাননি মনালিসার বাবা জয় সিং ভোঁসলে ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, এই সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই মনালিসা ও ফারমানের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং তাঁদের হুমকিও দেওয়া হচ্ছিল। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সম্পর্কের ভবিষ্যৎ রক্ষা করতে শেষ পর্যন্ত কেরলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই যুগল।

জানা গিয়েছে, মনালিসা কেরলে গিয়েছিলেন তাঁর প্রথম ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর শুটিং করতে। পরিচালক সানোজ মিশ্রের এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও। এর্নাকুলামে শুটিং চলাকালীন মনালিসার সঙ্গে তাঁর বাবার তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখে তিনি ফারমানকে সঙ্গে নিয়ে ট্রেনে করে তিরুবনন্তপুরমে পৌঁছন এবং সোজা পুলিশের দ্বারস্থ হন।

পুলিশকে মনালিসা স্পষ্ট জানিয়েছেন, তিনি ফারমানের সঙ্গেই থাকতে চান। যদিও বাবার বিরুদ্ধে তিনি কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে নিজের নিরাপত্তা নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বলেই জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে এই দম্পতির বয়ান রেকর্ড করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ভিনরাজ্যের বাসিন্দা হওয়ায় এবং ঘটনাটি পারিবারিক দ্বন্দ্বের সঙ্গে জড়িয়ে থাকায় কেরালা পুলিশ বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।

উল্লেখ্য, প্রয়াগরাজের কুম্ভমেলায় রুদ্রাক্ষ বিক্রি করার সময় মনালিসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল। সেই ভিডিওর পরই তিনি রাতারাতি ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে ওঠেন। তাঁর সহজ-সরল অথচ আকর্ষণীয় ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন বহু মানুষ। সেই জনপ্রিয়তার জেরেই তাঁর সামনে খুলে যায় অভিনয়ের জগতের দরজা। তবে কেরিয়ারের একেবারে শুরুর দিকেই ব্যক্তিগত জীবনের এই ঝড় তাঁর ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়।


```