Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

TRP: সময় বদলেই ভাগ্য খুলল ‘জোয়ার ভাঁটা’-র, সেরা দশ থেকে বাদ পড়ল কারা?

এই সপ্তাহেও প্রথম স্থান দখল করে রেখেছে পরিণীতা (Parineeta)। ৬.০ নম্বর পেয়ে আবারও শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে। অন্যদিকে পরশুরাম (Parashuram) এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে।

TRP: সময় বদলেই ভাগ্য খুলল ‘জোয়ার ভাঁটা’-র, সেরা দশ থেকে বাদ পড়ল কারা?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 12 March 2026 13:54

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের দর্শকের তালিকায় বেশ কিছুটা অদল-বদল হয়েছে। বিশেষ করে একাধিক ধারাবাহিকের সময় বদলে যাওয়ার ফলে, তার প্রভাব সরাসরি পড়েছে TRP নম্বরে।

এই সপ্তাহে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে জোয়ার ভাঁটা (Jowar Bhata)। সম্প্রচারের সময় আধা ঘণ্টা এগিয়ে দেওয়া হলে শুরুতে অনেক দর্শকই অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু নতুন সময়ে আসার পর যেন ভাগ্যই খুলে গেছে এই ধারাবাহিকের। চলতি সপ্তাহে ৫.৯ নম্বর পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিশা, উজি ও ঋষির গল্প। মাত্র শূন্য দশমিক এক নম্বরের ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হয়েছে।

এই সপ্তাহেও প্রথম স্থান দখল করে রেখেছে পরিণীতা (Parineeta)। ৬.০ নম্বর পেয়ে আবারও শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে। অন্যদিকে পরশুরাম (Parashuram) এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে। যদিও এটি এখনও নিজের চ্যানেলের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া ধারাবাহিক হিসেবে জায়গা ধরে রেখেছে।

এদিকে জোয়ার ভাঁটা-র কাছে সম্প্রচারের সময় হারানোর প্রভাব পড়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জী (Professor Vidya Banerjee)-র নম্বরে। চলতি সপ্তাহে ধারাবাহিকটির নম্বর এসেছে ৫.১, ফলে তালিকায় নেমে যেতে হয়েছে ষষ্ঠ স্থানে।

চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ (Rangamati Tirandaj), যার নম্বর ৫.৪। আর ও মোর দরদিয়া (O Mor Dordiya) পেয়েছে ৫.৩। এই ধারাবাহিকের কাছেই সম্প্রচারের সময় হারিয়েছে বেশ করেছি প্রেম করেছি (Besh Korechi Prem Korechi)। চলতি সপ্তাহে এর নম্বর নেমে এসেছে ৪.৩-এ।

অন্যদিকে আমাদের দাদামণি (Amader Dadamoni) পেয়েছে ৪.৮ নম্বর এবং রয়েছে অষ্টম স্থানে। একই সময়ে সম্প্রচারিত লক্ষ্মী ঝাঁপি (Lokkhi Jhanpi)-ও একই স্থানে জায়গা করে নিয়েছে।

এই ধারাবাহিকের কাছেই সময় হারিয়েছে চিরদিনই তুমি যে আমার (Chirodinei Tumi Je Amar)। চলতি সপ্তাহে এর নম্বর এসেছে ৪.৫, ফলে তালিকায় দশম স্থানে নেমে গেছে। এদিকে সেরা দশের তালিকা থেকে ছিটকে গেছে চিরসখা (Chirosokha)। চলতি সপ্তাহে ধারাবাহিকটির নম্বর ৪.৪।

কনে দেখা আলো (Kone Dekha Alo) পেয়েছে ৪.৭ নম্বর এবং রয়েছে নবম স্থানে। অন্যদিকে শেষ সপ্তাহে এসে কুসুম (Kusum)-এর নম্বর দাঁড়িয়েছে ৩.৮। শেষ পর্বের মুখে দাঁড়িয়েও নিজের সময় ধরে রাখতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। ফলে পিছিয়ে পড়েছে কম্পাস (Compass), যার নম্বর এসেছে ৩.৩।

এছাড়া ভোলে বাবা পার করেগা (Bhole Baba Par Karega) ধারাবাহিকটির আলাদা করে নম্বর প্রকাশ না হলেও জানা যাচ্ছে, নতুন গল্প শুরু হওয়ার পর আগের তুলনায় দর্শকসংখ্যা বেশ কিছুটা বেড়েছে।


```