Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অসুস্থ ‘ডান্স বাংলা ডান্স’-এর খুদে রোদ্দুর, হাসপাতালে ছুটলেন অঙ্কুশ-জিতু

শুধু অঙ্কুশই নন, অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)-ও হাসপাতালে গিয়ে রোদ্দুরের সঙ্গে দেখা করেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের মানসিকভাবে সাহস জোগান তিনি।

অসুস্থ ‘ডান্স বাংলা ডান্স’-এর খুদে রোদ্দুর, হাসপাতালে ছুটলেন অঙ্কুশ-জিতু

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 12 March 2026 12:50

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)-এর মঞ্চে যে খুদে প্রতিযোগীদের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল, তাদের মধ্যেই একজন এখন জীবনের কঠিন লড়াই লড়ছে। সে সকলের প্রিয় রোদ্দুর। রোদ্দুরের গুরুতর অসুস্থতার খবর মিলেছিল আগেই। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার ফুসফুসের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই টলিউডের একাধিক তারকা এগিয়ে এসেছেন তার পরিবারের পাশে দাঁড়াতে।

সম্প্রতি হাসপাতালে গিয়ে রোদ্দুরের সঙ্গে দেখা করেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। অসুস্থ অবস্থাতেও ছোট্ট রোদ্দুর অভিনেতাকে গান শোনায় হাসপাতালের বেডে শুয়েই। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অঙ্কুশ। পোস্টে তিনি লেখেন, রোদ্দুর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে—এই বিশ্বাসই রাখছেন তিনি। পাশাপাশি সকলের কাছে অনুরোধ করেছেন, যেন সবাই রোদ্দুরের পাশে দাঁড়ান এবং তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।

শুধু অঙ্কুশই নন, অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)-ও হাসপাতালে গিয়ে রোদ্দুরের সঙ্গে দেখা করেন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের মানসিকভাবে সাহস জোগান তিনি।

রোদ্দুরের পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, তার ফুসফুস কার্যত বিকল হয়ে পড়েছে। বর্তমানে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লক্ষ টাকা। সেই কারণেই শিল্পী মহল ও নেটিজেনদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

এই খবর সামনে আসার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভদীপ ঘোষ (Shubadeep Ghosh)। তাঁর সেই পোস্ট আবার শেয়ার করেন নাট্যব্যক্তিত্ব সৌরভ পালধি (Sourav Palodhi)। সংগীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam) এবং তাঁর স্ত্রী রূপসা দাশগুপ্ত (Rupsa Dasgupta)-সহ অনেকেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন, যাতে আরও মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন।

প্রসঙ্গত, গত সিজনে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)-এর মঞ্চে মহাগুরু হিসেবে ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর সঙ্গে ‘হল্লা পার্টি’-র সদস্যরাও অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলতেন। দর্শকদের বাড়তি বিনোদন দিতে এই বিশেষ আয়োজন করা হয়েছিল, যেখানে কেকে নামের জনপ্রিয় ‘ভূত’ চরিত্রটিও ছিল অন্যতম আকর্ষণ।

রোদ্দুরের দ্রুত সুস্থ হয়ে ওঠার আশায় এখন প্রার্থনায় সামিল অনুরাগী থেকে শিল্পী—সবাই।


```