মাঝবয়সে হৃদয়ের খুঁটিনাটি নিয়ে মজা করলেন ব্রাত্য বসু। তবে হার্ট সুস্থ রাখার বিষয়ে একেবারেই সতর্ক শতরূপ ঘোষ। দ্য ওয়ালের বিশেষ অনুষ্ঠানে মিলল রাজনীতি, স্বাস্থ্য আর হাস্যরসের অনন্য মেলবন্ধন।

ব্রাত্য ও শতরূপ
শেষ আপডেট: 6 September 2025 16:12
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি ও চাপ, একই দাড়িপাল্লার দুই দিক। রাজনীতি করতে গেলে যে পরিমাণ চাপ নিতে হয়, মাথা খাটাতে হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যা যা পোহাতে হয়, তা চট করে যে কারও পক্ষে সম্ভব নয়। লাইফস্টাইল থেকে মানসিক ঝক্কি, সবটা সামলে সুস্থ থাকতে হবে নিজেকেই। কীভাবে সুস্থ থাকবেন, সে নিয়েই শহরে সম্প্রতি আয়োজিত হল দ্য ওয়াল আরোগ্য। দুই বিপরীত মেরুর দুই রাজনীতিক কীভাবে এত চাপের মধ্যেও হার্ট ভাল রাখেন, তা বললেন নিজমুখে।
মধ্যবয়সে হৃদয়ের খবর রাখার বিপদ আছে!#bratyabasu #TheWallArogya #HeartBhaloRakharArt #TMC #reelshort #TheWallNews pic.twitter.com/y7GhtwnhQp
— The Wall (@TheWallTweets) September 6, 2025
একজন শাসক দলের নেতা-মন্ত্রী। দায়িত্ব রয়েছে বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চর্চিত দফতর 'শিক্ষা'র। আরেকজনও জনপ্রিয়, লোকে বলে শুধু 'সোশ্যাল মিডিয়ায়'। রাজনীতির বাইরেও দুজনেরই আলাদা আলাদা জগত রয়েছে। সমস্ত কিছু সামলে দুই মেরুর মানুষ কি একইভাবে হার্ট ভাল রাখার চেষ্টা করেন?
মাঝবয়সি ব্রাত্য ভরসা করেন নিজের চিকিৎসকের ওপর। নিয়মিত চেকআপ করান, নালি-নক্ষত্র খতিয়ে দেখে নেন মাঝেমধ্যেই। আর যেগুলো পারেন না, সেগুলো নিয়ে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন, কীভাবে সচেতন হবে, জেনে নিলেন দ্য ওয়াল আরোগ্য-এ উপস্থিত ডঃ কুণাল সরকার ও ডঃ দিলীপ কুমারের কাছ থেকে।
একইভাবে শতরূপও জানালেন, দৈনন্দিন জীবনে অনেককিছুই অজানা থেকে যায়, বিশেষ করে হার্ট সম্পর্কিত। সেসব জানতে পারার সুযোগও সহজে হয় না। এই অনুষ্ঠান তাঁকে সেই খুঁটিনাটি জানতে সাহায্য করল। অল্পবয়সেও যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এবং তা দিন দিন বাড়ছে, সে বিষয় কথোপকথনে তোলেন তিনি।
শতরূপ বলেন, 'লাইফস্টাইল হোক বা স্ট্রেস, বিভিন্ন কারণে ইদানিংকালে অল্প বয়সিদের মধ্যে কার্ডিয়্যাক অ্যারেস্টের প্রবণতা বাড়তে দেখা গিয়েছে। সেখানেই আমাদের মতো সাধারণ মানুষরা কী করব, ঠিক কী করব না, সেটা অজানা। জানা থাকলে, একটু নিয়মে বেঁধে ফেলা যেত, সচেতন হওয়া যেত। সেই জায়গা থেকে এই উদ্যোগ নিঃসন্দেহে ভাল।'
এদিকে মাঝবয়সে হার্টের খোঁজ না নেওয়া শিক্ষামন্ত্রীর কথায়, 'আলাদা করে হার্টের খবর রাখতে গেলে বিপদ আছে। এই মধ্যবয়সে রাখা ঠিকও নয়। হার্টের যত্ন নেওয়া উচিত। সচেতন হওয়া উচিত।'
সচেতনতা নিয়ে নিজেই খানিকটা বলে বাত্য জানান, সিগারেট ছেড়ে দেওয়া উচিত তিনি জানেন। যা উচিত জানেন, সবসময় তা মানা হয় না। ফলে যেভাবে চালানো যায়, সেভাবে ভাল রাখার চেষ্টা করছেন। এই অনুষ্ঠান তাঁকে আরও সাবধান আর সতর্ক করল। সিগন্যাল দিয়ে জানাল হৃদয় ভাল রাখতে হবে।