Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

অনেকের হার্টথ্রব, সঙ্গে রাজনীতির চাপ! দ্য ওয়ালের অনুষ্ঠানে 'হার্ট ভাল রাখার আর্ট' শিখলেন শতরূপ

রাজনীতির চাপ সামলে কীভাবে হার্ট সুস্থ রাখা যায়, সেই বিশেষ কৌশল শিখলেন শতরূপ ঘোষ। দ্য ওয়ালের আয়োজিত অনুষ্ঠানে ‘হার্ট ভাল রাখার আর্ট’-এর নানা দিক উঠে এল আলোচনায়।

অনেকের হার্টথ্রব, সঙ্গে রাজনীতির চাপ! দ্য ওয়ালের অনুষ্ঠানে 'হার্ট ভাল রাখার আর্ট' শিখলেন শতরূপ

'দ্য ওয়াল আরোগ্য'য় শতরূপ

গার্গী দাস

শেষ আপডেট: 6 September 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, যত পরিচিতি তত দায়িত্ব। আবার কখনও দায়িত্বের ভারই বোধহয় পরিচিতি বাড়িয়ে দেয়। রাজনীতিকদের জীবন আপাতদৃষ্টিতে দেখতে ঝকঝকে হলেও, চাপের শেষ নেই সেকথা এক বাক্যে যে কেউ স্বীকার করবেন। মুখ খুললে বিপত্তি, না খুললেও বিপত্তি। কোথায় কী বললেন, তা নিয়ে কখন যে তিল থেকে তাল হবে! এসবের মাঝে ফিট থাকা অত্যন্ত চ্যালেঞ্জিং। হাজারো জিনিসের জন্য চাপে থাকে আমাদের হার্ট। তার যত্ন তো নিতেই হবে। তাই 'হার্ট ভাল রাখার আর্ট' খুঁজতে শহরে সম্প্রতি আয়োজিত হল 'দ্য ওয়াল আরোগ্য'। উদ্যোগকে সাধুবাদ জানালেন বাম নেতা শতরূপ ঘোষ।

শতরূপ হার্টথ্রব বহু মেয়ের। রাজনীতির আড়ালে ফুটফুটে চেহারার প্রেমে পড়েন না এমন মেয়ের সংখ্যা হাতে গোনা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীর সংখ্যাও গুচ্ছের। যতই ব্যাঙ্গ হোক, মিম আসুক, শতরূপ আছেন শতরূপেই। এহেন জনপ্রিয় বাম নেতার 'হার্ট' ভাল রাখা প্রধান দায়িত্ব বৈকি।

হার্ট ভাল রাখার টিপস এদিন তিনি দ্য ওয়াল আরোগ্যর আলোচনায় পেলেন। কীভাবে হৃদযন্ত্রের যত্ন নেবেন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিলেন ডঃ কুণাল সরকার ও ডঃ দিলীপ কুমার।

অনুষ্ঠান চলাকালীন শতরূপ বললেন, 'হার্ট ভাল না থাকলে তো কোনও কিছুই ভাল হবে না। না রাজনীতি না ব্যক্তিজীবন। যেকোনও কাজ করার জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত দরকার। পুরনো কথা হলেও এটা খুব যুক্তিযুক্ত।'

এই বাজারে কেন এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ? বাম নেতার কথায়, ' লাইফস্টাইল হোক বা স্ট্রেস, বিভিন্ন কারণে ইদানিংকালে অল্প বয়সিদের মধ্যে কার্ডিয়্যাক অ্যারেস্টের প্রবণতা বাড়তে দেখা গিয়েছে। সেখানে আমাদের মতো সাধারণ মানুষরা কী করবে, ঠিক কী করবে না, সেটা অজানা। খুঁটিনাটি জানা থাকলে, একটু নিয়মে বেঁধে ফেলা যেত জীবনকে, সচেতন হওয়া যেত। সেই জায়গা থেকে এই উদ্যোগ নিঃসন্দেহে ভাল।'

আপনার হৃদয়কে ভাল রাখতে হবে আপনাকেই। শুধু শতরূপ নয়, হৃদযন্ত্রের যত্ন নিন আপনিও। সব কিছুর মাঝে থাকুন সুস্থ। 


```