Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি! এই তথ্য কি সত্যি? চিকিৎসক যা জানালেন...

রাত বাড়লেই হৃদরোগের ঝুঁকি, এমনটা আমরা অনেকেই শুনেছি। কিন্তু, এই তথ্যের কি কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?

রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি! এই তথ্য কি সত্যি? চিকিৎসক যা জানালেন...

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 September 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো: রাত বাড়লেই বাড়ে হৃদরোগের ঝুঁকি! এমনটা আমরা অনেকেই শুনেছি। কিন্তু, এই তথ্যের কি কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?

মার্কিন কার্ডিয়োলজিস্ট ড. দিমিত্রি ইয়ারানোভ জানাচ্ছেন, রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু কারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন?

তাঁর মতে, যাঁদের অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে, কিংবা শরীরে জমে থাকা অস্থিতিশীল প্ল্যাকস (Unstable plaques), তাঁদের জন্য রাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।

ড. ইয়ারানোভ একটি ইনস্টাগ্রাম পোস্টে জানান, ভোরের দিকেই শরীরে হঠাৎ কর্টিসলসহ স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তনালীগুলো শক্ত হয়ে যায় এবং রক্তচাপ হঠাৎ বেড়ে ওঠে। এই অবস্থায় যদি কারও রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে অথবা সময়মতো ওষুধ না খাওয়া হয়, তাহলে ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

তিনি সতর্ক করে বলেন, “অনেক সময় প্রথম উপসর্গই শেষ উপসর্গ হয়ে দাঁড়ায়।” অর্থাৎ, আগে থেকে সাবধান না হলে হঠাৎ হার্ট অ্যাটাক প্রাণঘাতী হতে পারে।

রক্তচাপের ওষুধ কখন খাবেন? কী বলছে গবেষণা?

ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)–এর গবেষণা বলছে, রক্তচাপের ওষুধ সকালে নয়, বরং রাতে খেলে তা বেশি কার্যকর হতে পারে। স্পেনের এক সমীক্ষায় দেখা গেছে, রাতে ওষুধ খেলে হার্ট-সংক্রান্ত মৃত্যু ও রোগের ঝুঁকি অর্ধেক কমে যায়।

গবেষণার প্রধান লেখক, স্পেনের ইউনিভার্সিটি অব ভিগোর রামন হেরমিদা জানান, “একই ওষুধ দিনের আলাদা সময়ে খেলে শরীরে একেবারেই ভিন্নভাবে কাজ করে, যেন একেবারে অন্য ওষুধ।”

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধের সঠিক সময় মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক এক জনের শরীরের সমস্যা এক এক রকম হয়, তাই কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বিশেষ জরুরি।


```