Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

বয়সের সঙ্গে বড়সড় বদল আসে মহিলাদের রক্তচাপে, হার্টের খেয়াল রাখবেন কীভাবে, জানালেন চিকিৎসক

মহিলাদের ক্ষেত্রে ২০ বছর বয়স থেকে ৬০-এর পর পর্যন্ত, হরমোনের ওঠানামা, প্রেগন্যান্সি, মেনোপজ - সবই হার্টের ওপর প্রভাব ফেলে।

বয়সের সঙ্গে বড়সড় বদল আসে মহিলাদের রক্তচাপে, হার্টের খেয়াল রাখবেন কীভাবে, জানালেন চিকিৎসক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 August 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের শরীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানারকম পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। হরমোনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পিরিয়ডের সাইকলে নানা পরিবর্তন, ওজন সংক্রান্ত সমস্যা তো বটেই – হার্টেরও স্বাস্থ্য ব্যাপকভাবে নির্ভর করে বয়সের ওপর। বদলায় রক্তচাপও, যা সরাসরি হার্টের সঙ্গে সম্পর্কিত।

৩১ জুলাই ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে কার্ডিয়োলজিস্ট ডাঃ দিমিত্রি ইয়ারানভ ব্যাখ্যা করেছেন, বয়সের সঙ্গে সঙ্গে কীভাবে মহিলাদের রক্তচাপ বদলায়, এবং হার্টের খেয়াল রাখতে কী কী করা উচিত।

মহিলাদের উদ্দেশে তাঁর বার্তা -“রক্তচাপ কোনও এক স্থায়ী সংখ্যা নয়, বিশেষ করে যদি আপনি মহিলা হন। ২০ বছর বয়স থেকে মেনোপজের পরও হার্টে বহু বড় বড় পরিবর্তন হয় এবং অধিকাংশ মহিলাই সময়মতো সতর্ক হন না।”

জীবনের বিভিন্ন ধাপে রক্তচাপের পরিবর্তন

ডাঃ ইয়ারানভ জানান, মহিলাদের ক্ষেত্রে ২০ বছর বয়স থেকে ৬০-এর পর পর্যন্ত, হরমোনের ওঠানামা, প্রেগন্যান্সি এবং মেনোপজ - সবই হার্টের ওপর বড় প্রভাব ফেলে।

•    ২০ থেকে ৩০-এর দশক: এই সময়ে রক্তচাপ ধীরে ধীরে বাড়তে শুরু করে, যা প্রত্যাশার আগেই হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
•    প্রেগন্যান্সি: এইসময় উচ্চ রক্তচাপ ও প্রি-এক্লাম্পসিয়া শুধু গর্ভাবস্থাকে প্রভাবিত করে না, দীর্ঘমেয়াদি হৃদরোগের ঝুঁকিও বাড়ায়।
•    মেনোপজ: ইস্ট্রোজেন হরমোন কমে গেলে রক্তনালীগুলো শক্ত হয়ে যায়, ফলে রক্তচাপ বাড়ে এবং হাইপারটেনশনের ঝুঁকি বেড়ে যায়।
•    ৬০ ও তার পর: মেনোপজের পর মহিলাদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা পুরুষদের তুলনায় বেশি হয়।

কেন গুরুত্ব দেওয়া জরুরি?

কার্ডিয়োলজিস্টের মতে, “উচ্চ রক্তচাপ মহিলাদের হৃদরোগ ও স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণ। নিয়মিত রক্তচাপ মাপা ও সময়মতো চিকিৎসা শুরু করাই হার্টের রক্ষার মূল চাবিকাঠি।”

কীভাবে সুরক্ষা সম্ভব?

ডাঃ ইয়ারানভের পরামর্শ -
•    নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন
•    নিজের ঝুঁকি ও অবস্থা বুঝতে চিকিৎসকের পরামর্শ নিন
•    হার্টের যত্ন নিয়ে ভাবনাচিন্তা শুরু করুন


```