Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভাইরাল ‘জুস ডায়েট’ নিয়ে চিন্তায় চিকিৎসকরা, বাড়ছে হাড়ের ক্ষয় ও হার্ট অ্যাটাকের ঝুঁকি!

ভাইরাল "জুস-অনলি ডায়েট" ডেকে আনছে বিপদ! চিকিৎসকদের মতে, হাড় ক্ষয়, দাঁতের ক্ষতি, হরমোন সমস্যা এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ছে তরুণদের মধ্যে।

ভাইরাল ‘জুস ডায়েট’ নিয়ে চিন্তায় চিকিৎসকরা, বাড়ছে হাড়ের ক্ষয় ও হার্ট অ্যাটাকের ঝুঁকি!

"জুস-অনলি ডায়েট"

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 August 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটি নতুন ট্রেন্ড ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে—"জুস-অনলি ডায়েট"। মূলত ওজন কমানোর তাড়নায় বহু তরুণ-তরুণী ফল বা সবজির রস খেয়ে দিনের পর দিন কাটাচ্ছেন, পুরোপুরি বাদ দিচ্ছেন অন্যান্য প্রয়োজনীয় খাদ্য। এই ডায়েট পদ্ধতি সোশ্যাল মিডিয়াতে 'ডিটক্স' বা 'স্লিমিং হ্যাক' হিসেবে উপস্থাপিত হলেও, চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে এটি অত্যন্ত বিপজ্জনক এবং ভুল পথে পরিচালিত করছে যুব সমাজকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধু রস খাওয়ার এই কৃত্রিম খাদ্যাভ্যাস শরীরে তৈরি করতে পারে ভিটামিন ও খনিজের ঘাটতি, হাড়ের ক্ষয়, ত্বকের সমস্যা, দাঁতের ক্ষয় এবং দীর্ঘমেয়াদী হরমোনজনিত অসাম্য।

ডায়েটিশিয়ান জয়তী (AM মেডিকেল সেন্টার) জানান, “আজকের দিনে তরুণরা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে আসক্ত হয়ে যাচ্ছেন। ইউটিউব বা ইনস্টাগ্রামের রিল দেখে মাসের পর মাস শুধু জুস বা তরলজাত খাবার খাচ্ছেন—কোনও ডাক্তারি পরামর্শ ছাড়াই। এটা ভয়াবহ। প্রত্যেকের শরীরের চাহিদা আলাদা, তাই খাদ্যাভ্যাসও হতে হবে ব্যাক্তিগত স্বাস্থ্য অনুযায়ী। ভুলভাবে ডায়েট করলে দেখা দিতে পারে হরমোনের অসাম্য, প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, এমনকি অঙ্গপ্রত্যঙ্গের স্থায়ী ক্ষতিও।”

ওয়ার্ল্ড অস্থি চিকিৎসা সংস্থার সভাপতি ড. অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, “ওজন কমানোর প্রক্রিয়া কোনও দৌড় নয়, এটা একটা ম্যারাথন। দীর্ঘমেয়াদি ডায়েট, সুষম আহার এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই স্থায়ী ফল পাওয়া সম্ভব। শুধু জুস খাওয়ার মাধ্যমে আপনি সাময়িক পরিবর্তন দেখতে পারেন, কিন্তু সেটি শরীরের ক্ষতি ডেকে আনবে। হাড় ক্ষয়, হরমোনের সমস্যাসহ একাধিক বিপর্যয় ঘটতে পারে শরীরে।”

ড. মুন চট্টরাজ (প্রস্থোডোন্টিক্স, AM মেডিকেল সেন্টার) জানালেন, “ফলের রসে থাকে প্রাকৃতিক চিনি ও অ্যাসিড, যা দাঁতের এনামেল ক্ষয় করে। একবার এনামেল উঠে গেলে, তা আর ফিরে আসে না। রস খাওয়ার পর মুখে থাকা ব্যাকটেরিয়া ও প্ল্যাকের কারণে দাঁতে ক্যাভিটি, দাঁতের সংবেদনশীলতা এবং ক্ষয় শুরু হয়। তাই যেকোনো মিষ্টি বা ফলের রস খাওয়ার পর ভালোভাবে কুলি করাই উচিত।”

ত্বক ও চর্ম বিশেষজ্ঞ নৃপেন্দ্র গুহ (ড. হারোরস ওয়েলনেস) বলেন, “জুস-অনলি ডায়েট হয়তো সাময়িক 'গ্লো' দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ত্বক ও চুলের উপর পড়ে বিরূপ প্রভাব। প্রকৃত সৌন্দর্য আসে ভিতর থেকে—সুষম পুষ্টি, পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন (A, C, E), ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, বায়োটিন এবং আয়রনের মাধ্যমে। ত্বক, চুল ও শরীরের সুস্থতা নিশ্চিত করতে চাইলে রঙিন রস নয়, প্রয়োজন ভারসাম্যপূর্ণ খাদ্য ও পেশাদার পরামর্শ।”

চিকিৎসকরা বলছেন, সোশ্যাল মিডিয়ার 'বিউটি হ্যাক' বা 'স্লিমিং ট্রেন্ড' দেখে দেহের উপর এমন কঠিন পরীক্ষা না চালিয়ে, আগে জানতে হবে শরীরের প্রয়োজন। এবং সেই অনুযায়ী করতে হবে ডায়েট—ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
 


```