Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিতে ভিজে চুলের অবস্থা খারাপ? যত্ন না নিলেই বিপদ! জেল্লা ফিরবে এই উপায়ে

বর্ষার দিনে চুলের যত্নে আলস্য চলবে না। কারণ ভিজে চুল মানেই ছত্রাক সংক্রমণ, স্ক্যাল্পের সমস্যা, চুল পড়ার সমস্যা, সব একসঙ্গে এসে পড়ে।

বৃষ্টিতে ভিজে চুলের অবস্থা খারাপ? যত্ন না নিলেই বিপদ! জেল্লা ফিরবে এই উপায়ে

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 August 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ বৃষ্টি এসে স্নান করিয়ে দিলে রোম্যান্টিকতা যেমন জাগে, তেমনই চুলেরও ক্ষতি হয় ভালরকম। বিশেষ করে ছাতা সঙ্গে না থাকলে আর বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় হাঁটতে হলে, ফিরে এসে দেখা যায় চুল হয়েছে এলোমেলো, নিস্তেজ ও ভেঙে পড়ছে অবিরাম। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার জলে থাকা ধুলোবালি, দূষণ আর রাসায়নিক উপাদান চুলের শত্রু। তাই বৃষ্টিতে ভিজে গেলে চুলের যত্নে কিছু বাড়তি পদক্ষেপ করা একান্ত জরুরি।

বাড়ি ফিরেই প্রথম কাজ, উষ্ণ গরম জলে শ্যাম্পু করা। এতে চুলের ভেতরে জমে থাকা ময়লা, ধুলো আর দূষিত পদার্থ ধুয়ে যাবে। একই সঙ্গে ঠান্ডা লেগে জ্বর হওয়ার আশঙ্কাও কমবে।

শ্যাম্পুর পর অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে ভাল করে চুল শুকিয়ে নিতে হবে। পরে নরম তোয়ালে দিয়ে চুল হালকা হাতে ঝেড়ে নিতে পারেন।

পরের দিনও একবার উষ্ণজলে চুল ধোওয়া ও শ্যাম্পু করা জরুরি। আর সঙ্গে অবশ্যই লাগাতে হবে ভাল মানের কন্ডিশনার। কারণ এই সময় ডিপ কন্ডিশনিং না করলে চুল হয়ে পড়বে রুক্ষ আর ভঙ্গুর।

চুল শুকিয়ে গেলে, মোটা দাঁতের চিরুণি দিয়ে চুল আঁচড়ান। এতে জট বাধবে না, চুল ছিঁড়বে না।

আর সপ্তাহে অন্তত একদিন হালকা গরম তেলে স্ক্যাল্পে মাসাজ করলে উপকার পাবেন নিশ্চিত। তেল কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেললে চুল হবে নরম, উজ্জ্বল আর প্রাণবন্ত।

বর্ষার দিনে চুলের যত্নে আলস্য চলবে না। কারণ ভিজে চুল মানেই ছত্রাক সংক্রমণ, স্ক্যাল্পের সমস্যা, চুল পড়ার সমস্যা, সব একসঙ্গে এসে পড়ে। তাই সময় মতো চুল ধোওয়া, শুকনো করা ও কন্ডিশনার লাগানো, এই ছোট্ট অভ্যাসগুলি আপনার চুলের প্রকৃতি বদলে দিতে পারে।


```