যুযুধান দুই পক্ষই নিজেদের শরীরের হালহকিকত নিয়ে যথেষ্ট সমঝদার। সেই টের পাওয়া গিয়েছে দ্য ওয়াল আরোগ্য-এর (The Wall Arogya) অনুষ্ঠান 'হার্ট ভাল রাখার আর্ট'-এ।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 6 September 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক ময়দানেই দু'জনের দাপাদাপি। একজন সুযোগ পেলেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee), আবার অন্যজন দলনেত্রীর সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন। যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করছেন, রগড় করছেন নিজের কায়দায়।
কথা হচ্ছে আইএসএফ বিধায়ক (ISF MLA) নওসাদ সিদ্দিকি (Naushad Siddiqui) এবং তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষকে (Kunal Ghosh) নিয়ে। দলীয় মতাদর্শের দিক থেকে ভিন্ন মেরুর হলেও, যুযুধান দুই পক্ষই নিজেদের শরীরের হালহকিকত নিয়ে যথেষ্ট সমঝদার। সেই টের পাওয়া গিয়েছে দ্য ওয়াল আরোগ্য-এর (The Wall Arogya) অনুষ্ঠান 'হার্ট ভাল রাখার আর্ট'-এ (Heart Bhalo Rakhar Art)।
মনের হৃদয় ভাল থাকলে, শরীরের হার্টও ভাল থাকবে#KunalGhosh #TheWallArogya #HeartBhaloRakharArt #TMC #shortsfeed #TheWallNews pic.twitter.com/VOMbY6bpcj
— The Wall (@TheWallTweets) September 5, 2025
ছিপছিপে গড়নের উচ্চদেহী নওসাদ আড্ডার ছলেই বলাবলি করছিলেন, যে কোনও রাজনৈতিক প্রতিপক্ষকে ধরাশায়ী করতে কথার ওজনের পাশাপাশি নিজের ওজনও ভারিক্কী হওয়া প্রয়োজন। আর হার্ট? তাঁর কথায়, "শরীরের বাদবাকি অঙ্গ-প্রত্যঙ্গের মতোই হৃদয়ের খেয়াল রাখা বড্ড জরুরি। প্রত্যেক অর্গানের আলাদা আলাদা পারফরম্যান্স আছে। প্রত্যেকটিই সচল রাখা দরকার। তবে আমি একটু বেশিই হাসিখুশি থাকি। এর এফেক্ট ভাল হবে না খারাপ তা হয় তো জানি না, কিন্তু দ্য ওয়ালের আলোচনা সভা থেকে, ডাক্তারবাবুর থেকে অনেক কিছু জানতে পেরেছি। নিজের এবং রাজনীতির ক্ষেত্রেও তার বাস্তবায়ন ঘটাব।"
রাজনীতির ময়দানে নওসাদের সঙ্গে যতই 'নারদ নারদ' চলুক না কেন, হার্ট ভাল রাখতে তৃণমূল নেতা কুণাল ঘোষও আইএসএফ বিধায়কের সঙ্গে এ ব্যাপারে একমত। তাঁর কথায়, "হার্ট ভাল রাখার দুটো দিক আছে, একটা শরীরতত্ত্বগত, অন্যটা মনস্তত্ত্বগত। যদিও সেটা মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রিত হয়, কিন্তু হৃদয় হৃদয় হৃদয় বললে শুধু হার্ট অ্যাটাক বোঝায় না, বরং আরও অনেক কিছু বোঝায়। সেগুলো যদি ভাল রাখা যায়, তাহলে শরীরতত্ত্বের হৃদয়টা বোধহয় একটু হলেও চাপমুক্ত থাকে।"
মনের হৃদয় ভাল থাকলে, শরীরের হার্টও ভাল থাকবে#KunalGhosh #TheWallArogya #HeartBhaloRakharArt #TMC #shortsfeed #TheWallNews pic.twitter.com/VOMbY6bpcj
— The Wall (@TheWallTweets) September 5, 2025
দ্য ওয়ালের 'হার্ট ভাল রাখার আর্ট' অনুষ্ঠানের অন্যতম আলোচক ছিলেন চিকিৎসক কুণাল (Doctor Kunal Sarkar) সরকার এবং দিলীপ কুমার (Doctor Dilip Kumar)। তাঁদের দু'জনেরই মূল কথা খাদ্যাভ্যাস, নিয়ম মাফিক জীবনযাপনই শরীর, তদুপরি হার্ট ভাল রাখার অন্যতম মাধ্যম। মানুষ নিজেদের শরীরের ব্যপারে যথেষ্টই উদাসীন। বছরে নিয়ম মাফিক ট্যাক্স দিতে পারলে শরীর বা হার্টের দেখভাল না করার কোনও কারণ থাকে না।
চিকিৎসকদের বক্তব্য, ইদানিং গ্রামেগঞ্জে, এমনকি শহরেও যাঁদের হার্টে সমস্যা দেখা দিচ্ছে, তাঁরা হাসপাতালে ছুটলেই ব্লক ধরা পড়ছে। ইদানিং এআই-এর যুগ (AI in Cardiology)। বিজ্ঞান এমন চিপ তৈরি করে ফেলেছে যে হৃদযন্ত্রে ব্লকেজ পাওয়া গেলে তা আগে থেকেই জানান দিয়ে দেবে। সতর্ক করে দেবে। মানুষের নিজেকেই বুঝতে হবে নিজের ভালটা। সেটুকু না করলে কোনও পরামর্শই ধোপে টিকবে না।