Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

গান-সিনেমার পাশাপাশি রাজনীতির নিত্য লড়াই, তবু ফিট হার্ট! কী টিপস দিলেন বাবুল-রুদ্রনীল

রাজনীতির ব্যস্ততার মধ্যেও ফিট হার্ট বজায় রাখার রহস্য জানালেন গায়ক-বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ও অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ।

 

গান-সিনেমার পাশাপাশি রাজনীতির নিত্য লড়াই, তবু ফিট হার্ট! কী টিপস দিলেন বাবুল-রুদ্রনীল

রুদ্রনীল ঘোষ এবং বাবুল সুপ্রিয়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 September 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: বর্তমান রাজনৈতিক জীবনে দু'জনেই ব্যস্ত। একজন রাজনীতির সঙ্গে অভিনয়, তো অন্যজন রাজনীতির সঙ্গে গান। এত ব্যস্ততার মধ্যেও নিজেদের ফিট রাখতে ভোলেন না অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) এবং গায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। জীবনের নানা চাপ সামলে কীভাবে নিজেদের হার্ট ভাল রেখেছেন, সেই রহস্যই দ্য ওয়ালকে (The Wall) জানালেন দুই তারকা-রাজনীতিবিদ।

দ্য ওয়াল আরোগ্য (The Wall Arogya) অনুষ্ঠানে এসে 'হার্ট ভাল রাখার আর্ট' (Heart Bhalo Rakhar Art) নিয়ে বাবুল সুপ্রিয় বললেন, 'জীবনের নানা সমস্যার সমাধিন সহজভাবে করতে হবে। কাজের মাঝেও যতটা সম্ভব চাপ কম নিয়ে, হার্টকে ভাল রাখার চেষ্টা করতে হবে।'

তাঁকে প্রশ্ন করা হয়, হার্ট ভাল রাখতে আপনি কী করেন? উত্তরে বাবুল বলেন, 'হাসিমুখে থাকলে জীবনের অনেক জটিলতা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। আসলে ইতিবাচক মনোভাব শুধু মানসিক শান্তিই আনে না, জীবনের কঠিন সময় সামলাতেও সাহায্য করে।'

হার্টকে কীভাবে ভাল রাখবেন, তার উত্তরে তিনি আরও বলেন, 'সবার প্রথমেই বলছি হার্টের দিকে নজর দিতে হবে। আমার বয়স ৫৪, কিন্তু আমি সপ্তাহে তিন দিন ফুটবল খেলি। ওজনকে যদি ঠিক রাখা যায়, তাহলে শরীর অনেকটাই ভাল থাকে। কাজ তো অবশ্যই করবেন। কিন্তু মানুষের সঙ্গে কথা বলুন। যতটা সম্ভব হাসিখুশি থাকার চেষ্টা করুন। এমন কোনও জায়গায় সময় কাটানোর চেষ্টা করুন, যেখানে মানুষজন খুশি থাকে। এতে কী হয়, আপনার উপর বিভিন্ন কাজের চাপ, চিন্তা চেপে বসে না। আনন্দের মধ্যে দিন কাটালে সব ভালই থাকে।'

এদিকে হার্টকে রুদ্রনীল কীভাবে ভাল রাখছেন, তাও জানালেন দ্য ওয়াল আরোগ্য-তে এসে। বললেন, 'আমার মন যেটা চায়, মন যেটায় ভাল থাকে, আমি সেটাই করি। আমার ইচ্ছে নেই, এমন কিছুতে আমি খুব একটা থাকি না। আমি মনে করি, আমার জীবনের যত কিছু সাকসেস, তার সবটাই হার্টের জন্য। এতেই হার্ট ভাল থাকে।'
 


```