Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Babul Supriyo: বাবুল জিতেও বিধায়ক নন, গান গাওয়া হল না বিধানসভার রবিপ্রণামে

দ্য ওয়াল ব্যুরো: ২৫ শে বৈশাখ বিধানসভায় রবিপ্রণাম অনুষ্ঠান ছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই এসেছিলেন বাঙালির মননে থাকা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠান শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, বিধানসভায় রবীন

Babul Supriyo: বাবুল জিতেও বিধায়ক নন, গান গাওয়া হল না বিধানসভার রবিপ্রণামে

শেষ আপডেট: 9 May 2022 08:26

দ্য ওয়াল ব্যুরো: ২৫ শে বৈশাখ বিধানসভায় রবিপ্রণাম অনুষ্ঠান ছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই এসেছিলেন বাঙালির মননে থাকা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠান শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, বিধানসভায় রবীন্দ্র জয়ন্তী হল। কিন্তু বাবুল সুপ্রিয় (Babul Supriyo) আসতে পারলেন না। তিনি এলে তো দুটো সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন!

বাবুল (Babul Supriyo) আসবেন কী করে! বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে জিতলেও তিনি এখনও বিধায়ক হিসেবে শপথ নেননি। রাজভবনে ঝুলে রয়েছে ব্যাপারটা। স্পিকার বিমানবাবুকে বাবুলের গানের প্রসঙ্গ বলতেই হেসে ফেলেন তিনি। বলেন, “হ্যাঁ! উনি (বাবুল সুপ্রিয়) ভাল রবীন্দ্রসঙ্গীত গান। আজ না হোক কাল তো আসবেন!”

সলমন খান সেজে রাস্তায় ভিডিও শুট, পাকড়াও অভিনেতার ‘লুক অ্যালাইক’

এরপরেই স্পিকার বলেন, “ওঁর শপথগ্রহণ কেন এখনও করা যাচ্ছে না তা রাজ্যপালকে জিজ্ঞেস করুন। এটা আমার হাতে নেই।” তিনি আরও বলেন, “রাজ্যপাল তো নিজেই ওঁকে শপথবাক্য পাঠ করাতে পারেন। এত জটিলতার তো কিছু নেই। বিষয়টা নিয়ে অযথা বিলম্ব হচ্ছে।”

বাবুলের শপথ নিয়ে গোড়া থেকেই জটিলতা চলছে। পরিষদীয় দফতর বাবুলের শপথের ব্যাপারে যে ফাইল রাজভবনে পাঠিয়েছিল তা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার সচিবকে চিঠি দেন। ধনকড় বলেন, একাধিক প্রশ্নের জবাব তিনি পাননি। পাল্টা বিধানসভার সচিবালয় চিঠি দিয়ে বলে, বাবুল সুপ্রিয়র শপথ সংক্রান্ত সব কিছু ওই ফাইলে ছিল। এরপর রাজ্যপাল বাবুলের শপথের ভার দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর। কিন্তু তিনি অসুস্থ। তিনিও রাজ্যপালকে জানান, শপথ তিনি করাতে পারবেন না।

রাজভবন-বিধানসভার ফাইল ঠেলাঠেলিতে বাবুলের শপথ আটকে রয়েছে। এর মাঝে বাবুল এবং রাজ্যপালের টুইট টক্করও চলেছে। কিন্তু এখনও কোনও পথ বেরোয়নি। রবীন্দ্রজয়ন্তীতে তা নিয়েই রাজ্যপালের কোর্টে বল ঠেললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।


```